বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

খেলা

ডি ভিলিয়ার্স বলছেন, বিশ্বকাপে চাপে থাকবে ভারত

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারী ৫, ২০২৬, ১৯:৫৭:০০

174
  • ছবি: ইন্টারনেট

আগামী শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের বল মাঠে গড়াবে। তবে এ টুর্নামেন্টে নেই বাংলাদেশ। স্বাভাবিকভাবেই কিছুটা রং হারিয়েছে বৈশ্বিক এ আসরটি। তারপরও বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনার কমতি নেই। বড় পরিসরের এই টুর্নামেন্ট ঘিরে চায়ের টেবিল থেকে শুরু করে অনলাইন আড্ডা—সবখানেই চলছে হিসাব–নিকাশ, ভবিষ্যদ্বাণী আর দল বিশ্লেষণ। এরমধ্যেই দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স বললেন, এবারের বিশ্বকাপে চাপে থাকবে ভারত। 

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পাশাপাশি শক্তিশালী দল হিসেবে আলোচনায় থাকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ—দু’দলই দুইবার করে বিশ্বকাপ জিতেছে। একবার করে শিরোপা জিতেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার। স্বাভাবিকভাবেই ২০ দলের এই টুর্নামেন্টে ফেভারিটের তালিকায় ঘুরেফিরে থাকবে এই দলগুলো। তবে সেমিফাইনালে উঠবে—এমন চারটি দলের নাম আগেভাগেই বলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার–ব্যাটার এবি ডি ভিলিয়ার্স।

ডি ভিলিয়ার্সের মতে, দশম টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারে দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও ভারত।

ভারতকে শিরোপার দৌড়ে এগিয়ে রাখলেও, স্বাগতিক হওয়ার কারণে তাদের ওপর বাড়তি চাপ থাকবে বলে মনে করেন তিনি, ‘ভারতের দলে অসাধারণ গভীরতা আছে। খেলোয়াড়রাও ফর্মে রয়েছে। সবকিছু তাদের পক্ষেই যাচ্ছে। কিন্তু এর সঙ্গে প্রত্যাশাও বাড়ছে। ঘরের মাঠে খেললে দর্শক ও সাধারণ মানুষের চাওয়া অনেক বেশি থাকে, যা বাড়তি চাপ তৈরি করে।’

ডি ভিলিয়ার্স আরও বলেছেন, এ চাপ সামলেই ভারতকে নিজেদের প্রমাণ দিয়ে বিশ্বকাপ জিততে হবে। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন