রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ , ২৪ শাওয়াল ১৪৪৭

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরেই দাপট জিম্বাবুয়ের

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারী ৯, ২০২৬, ২১:৪২:১৩

132
  • ছবি: ইন্টারনেট

এক আসর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরেই দাপট দেখাল জিম্বাবুয়ে। কলম্বোয় ওমানের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে দলটি।  সোমবার কলম্বোয় গ্রুপ বি'র ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে। ম্যাচটিতে পরে ব্যাট করে ৮ উইকেট ও ৩৯ বল হাতে রেখে জয় পেয়েছে সিকান্দার রাজার দল।

সোমবার টস জিতে আগে বল হাতে ১৯.৫ ওভারে মাত্র ১০৩ রানে ওমানকে অলআউট করে জিম্বাবুয়ে। জবাবে ব্রায়ান বেনেট ও ব্রেন্ডন টেইলরের দারুণ ব্যাটিংয়ে ১৩.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দলটি।

টস হেরে আগে ব্যাট করা ওমান জিম্বাবুয়ের তিন পেসার ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও ব্রাড ইভান্সের তোপের মুখে পড়েন। তিনজনই সমান ৩টি করে উইকেট ভাগাভাগি করেছেন। মাত্র ২৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ওমান।

ওমানের প্রথম পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। দুই ওপেনার আমির কালিম ও জিতেন্দর সিং ৫ রান করে করেন। তিন ও চারে নামা হাম্মাদ মির্জা ও করণ সোনাভালে রানের খাতাই খুলতে পারেননি। ওয়াসিম আলী করেন ৩ রান।

ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধের চেষ্টা করেন সুফিয়ান মাহমুদ ও বিনায়ক শুক্লা।  ৪২ রানের জুটি গড়েন তারা। ২১ বলে ২৮ রান করা বিনায়ক আউট হলে এই জুটি ভাঙে। সেই ওভারে জিতেন রামানান্দিরেও ফেরান এনগারাভা।

দলীয় ৭৬ রানে বিদায় নেন সুফিয়ান। ইভান্সের বলে আউট হওয়ার আগে ৩৯ বলে ২৫ রান করেন তিনি।

শেষদিকে নাদিম খানের ১৮ বলে ২০ রানে ১০০ পেরোয় ওমানের ইনিংস। শেষ ব্যাটার হিসেবে আউট হন নাদিম।

জিম্বাবুয়ের পক্ষে মুজারাবানি ১৬ রান, এনগারাভা ১৭ রান ও ইভান্স ১৮ রান খরচায় ৩টি করে উইকেট শিকার করেন।  বাকি উইকেটটি যায় সিকান্দার রাজার ঝুলিতে।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ঝড় তোলেন তাদিওয়ানাসে মারুমানি। কিন্তু সুফিয়ান চতুর্থ ওভারের প্রথম বলেই তাকে ফেরান। তার আগে ১১ বলে ৫ চারে ২১ রান করেন মারুমানি। এক বল পরে ডিওন মায়ার্সকেও (০) ফেরান সুফিয়ান।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers