মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

খেলা

ওয়ানডে-টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় নিউ জিল্যান্ড

নিউজজি ডেস্ক এপ্রিল ১৪, ২০২৬, ১২:৫২:২৩

113
  • সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউ জিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সোমবার রাত ১১টায় ঢাকায় পৌঁছায় দলটি। এরপর কড়া নিরাপত্তায় টিম হোটেলে ওঠেন তারা।

এদিকে  নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে খেলছিলেন যে তিন ক্রিকেটার তারও পৌঁছেছেন ঢাকায়। রাতের ফ্লাইটে এসেছেন খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্টের আরও ২২ জন।

বাংলাদেশ-নিউ জিল্যান্ডের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল মিরপুরে। ২০ তারিখ একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এরপর চট্টগ্রামে ২৩ এপ্রিল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। একই মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৭ ও ২৯ এপ্রিল। দুই দলের শেষ টি-টোয়েন্টি হবে ২ মে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers