মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

খেলা

বার্সেলোনাকে কাঁদিয়ে ৯ বছর পর সেমিফাইনালে অ্যাথলেটিকো

ক্রীড়া ডেস্ক এপ্রিল ১৫, ২০২৬, ১১:২৩:৪৪

134
  • সংগৃহীত

অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল থেকে ২০১৪ ও ২০১৬ সালের পর আবারও বিদায় নিতে হলো বার্সেলোকে। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঠিকই ২-১ গোলে জেতে কাতালানরা। তারপরও প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরে বাদ পড়তে হয়েছে হান্সি ফ্লিকের দলকে।

বার্সেলোনা কোচ মাদ্রিদের ম্যাচটিতে নামিয়েছিলেন ক্লাব ইতিহাসের সবচেয়ে কমবয়সী দল। তারপরও শুরু থেকেই দারুণ খেলে তারা। ম্যাচের ২৫তম মিনিটেই প্রথম লেগের দুই গোলের বোঝা নামিয়ে ফেলে। চতুর্থ মিনিটে তোরেসের বাড়ানো বড় প্রথম স্পর্শেই অ্যাথলেটিতকোর গোলকিপারের দুই পায়ের ভেতর দিয়ে জালে পাঠান ইয়ামাল। ২৪ মিনিটে দলের দ্বিতীয় গোলটি আসে তোরেসের কাছ থেকে। দানি ওলমোর কাছ থেকে পাওয়া বল নিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যে পৌঁছান তিনি। দুই লেগ মিলিয়ে কোয়ার্টার ফাইনালের স্কোরলাইন হয়ে যায় ২:২।

তবে ম্যাচের ৩১তম মিনিটে বার্সেলোনার কপালে চিন্তার ভাজ ফেলে দেন লুকমান। জানুয়ারিতে যোগ দেওয়া এই নাইজেরিয়ানকে বক্সে চমৎকারভাবে বল বাড়িয়ে গোলের সুযোগটি বানিয়ে দেন মার্কোস লরেন্তো।বার্সেলোনা দ্বিতীয়ার্ধের প্রথম থেকে যেভাবে চাপ তৈরি শুরু করে, তাতে মনে হচ্ছিল সমতা আসতে পারে যে কোনো মুহূর্তেই। এর মধ্যে ৫৫ মিনিটে তোরেসের ভলি জালেও জড়ায়। তবে বার্সেলোনার উল্লাস থামিয়ে ভিএআর জানায় অফসাইডে ছিলেন তোরেস।

বার্সেলোনা অবশ্য বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালিয়ে গেছে। এর মধ্যে ৬৫ মিনিটে ইয়ামালের বানানো বলে কাছ থেকে গোলের সুযোগ পেয়েছিলেন ওলমো, তবে তিনি সেটি উড়িয়ে ওপর দিয়ে পাঠান। কিছুক্ষণ পর রাশফোর্ড, লেভানডফস্কিরা নামিয়ে আক্রমণে আরও গতি আনার চেষ্টা করেন ফ্লিক। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উল্টো আলেক্সান্ডার সরলথকে পেছন থেকে টেনে ধরে লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখিয়েছিলেন, সিদ্ধান্ত বদলে যায় ভিএআরের হস্তক্ষেপের পর। ৭৮ মিনিটের এই লাল কার্ডের পর বার্সাকে পরের সময়টা কাটাতে হয়েছে দশজন নিয়ে।

একজন কম নিয়ে খেলা ওই সময়েও গোলের জন্য মরিয়া হয়ে খেলেছে বার্সা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লেভানডফস্কির হেড অ্যাথলেটিকো গোলকিপার হুয়ান মুসো প্রতিহত করার পর অবশ্য আর কোনো ভালো সুযোগ তারা তৈরি করতে পারেনি। রেফারির শেষ বাঁশির পর উল্লাসে মেতে ওঠে ৭০ হাজারের বেশি দর্শকের মেত্রোপলিতানো।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers