মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

খেলা

এখনই বুটজোড়া তুলে রাখছেন না রোনালদো, চোখ ২০৩০ বিশ্বকাপে

ক্রীড়া ডেস্ক এপ্রিল ১৫, ২০২৬, ১১:২৫:৩১

64
  • সংগৃহীত

বয়স ৪১। স্বাভাবিকভাবেই অনেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ দেখছেন। তবে এখনই তেমন কিছু হচ্ছে না। পিয়ার্স মরগানের পডকাস্টে পর্তুগিজ তারকা জানিয়েছেন, ২০৩০ বিশ্বকাপেও খেলার ইচ্ছার কথা। অন্যদিকে, বিশ্বকাপে পঞ্চমবারের মতো কোনো দলের দায়িত্বে থাকবেন ঘানার নতুন কোচ কার্লোস কুইরোজ।

কাতার বিশ্বকাপেই অনেকে তার শেষ দেখেছিলেন, তবে সময়ের পরিক্রমায় চার বছর পর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলার অপেক্ষায় আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ধারাবাহিকতা তিনি ২০৩০ সাল পর্যন্ত চালিয়ে যেতে চান, তবে তা নির্ভর করবে তার পারফরম্যান্সের ওপর।

৪১ বছরের তরুণ সি আর সেভেন রেকর্ড ষষ্ঠ বিশ্ব আসরে খেলতে চান। তিনি নিজের দেশ পর্তুগালকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দিতে চান।

সম্প্রতি পিয়ের্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভাবনার কথা জানিয়েছেন রোনালদো ‘২০৩০ আসরে খেলার সম্ভাবনা এখনও আছে। কারণ ৪১ বছর বয়সেও আমি প্রতি সপ্তাহে গোল করছি। হয়তো আমি আরও চার বছর খেলা চালিয়ে যেতে পারব। এমন ফর্ম ধরে রাখতে পারলে আমি ৫০ বছর পর্যন্ত খেলা চালিয়ে যাব।’

গ্রেটেস্ট শো অন আর্থে গ্রুপ কে-তে ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে লড়বে সেলেসাও দাস কুইনাস। এদিকে, রিয়াল মাদ্রিদের সাবেক কোচের অধীনে বিশ্বকাপ খেলবে ঘানা। ২০২৬ আসর সামনে রেখে ঘানা জাতীয় দলের হেড কোচ হিসেবে অভিজ্ঞ পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজকে নিয়োগ দেওয়া হয়েছে।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers