শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

খেলা

‘সালমান-আফ্রিদিদের ৫০ লাখ জরিমানা কম হয়ে গেছে’

ক্রীড়া ডেস্ক মার্চ ৩, ২০২৬, ২১:৪২:৩১

115
  • ছবি: ইন্টারনেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে আশা অনুযায়ী ফল না করতে পারায় পাকিস্তান ক্রিকেট দলের সব সদস্যকে ৫০ লাখ রুপি করে জরিমানা করেছে পিসিবি। তবে এই শাস্তি নিয়ে মোটেও সন্তুষ্ট নন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তার মতে, পারফরম্যান্সের তুলনায় এই শাস্তির পরিমাণ খুবই নগণ্য এবং এটি এক ধরনের ‘সংকীর্ণমনা’ চিন্তা। আরও কঠোর শাস্তি হলে ভাল হতো। 

 টানা চতুর্থবারের মতো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। ২০২৬ বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেওয়ার পরেই পিসিবি খেলোয়াড়দের ওপর এই শাস্তির খড়্গ নামিয়ে আনে।  সামা টিভির সঙ্গে আলাপকালে আফ্রিদি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘এই সিদ্ধান্তটি বোঝা সত্যিই কঠিন। এটি একটি সংকীর্ণমনা চিন্তাভাবনা। ৫০ লাখ রুপি খুবই সামান্য পরিমাণ অর্থ। এই টাকা দিয়ে কী হবে? এটি তো শাস্তির মতো শোনায় না।’

আফ্রিদি মনে করেন, ‘টাকা জরিমানা করে কোনো লাভ হবে না। বরং যারা পারফর্ম করতে পারেননি, তাদের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরত পাঠানো হোক।‘   তিনি মনে করেন,  ‘এমন কিছু খেলোয়াড় আছে যাদের অন্তত দুই বছর জাতীয় দলের ধারেকাছেও রাখা উচিত নয়।’

পুরো দল ব্যর্থ হলেও উজ্জ্বল ছিলেন সাহিবজাদা ফারহান। সাত ম্যাচে দুই সেঞ্চুরি করে এক টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। যদিও ঢালাও জরিমানার কবলে পড়তে হয়েছে তাকেও। যদিও এখনও পিসিবি এ ব্যাপারে কিছু প্রকাশ করেনি। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন