বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

খেলা

বছরের শেষ দিকে দেশে ফেরার আশায় সাকিব

ক্রীড়া ডেস্ক এপ্রিল ৩০, ২০২৬, ১৪:১৭:৪১

126
  • সংগৃহীত

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই অলরাউন্ডার। তবে সেখানে আর থাকতে চান না তিনি। বাংলাদেশের শীর্ষ ক্রিকেটার চলতি বছরের শেষ দিকে দেশে ফেরার ব্যাপারে আশাবাদী।

ভারতের গণমাধ্যম ‘স্পোর্টস্টার’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সাকিব জানান, পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও বাংলাদেশে ফেরার ব্যাপারে ইতিবাচক। সাকিব বলেন,‘আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ সবকিছুর সমাধান হয়ে যাবে। আপাতত আমি কেবল ভালো কিছুর প্রত্যাশা করছি। একটা বিষয় নিশ্চিত- আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে, তা কত দ্রুত সম্ভব। তবে আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ আমি ফিরতে পারব। ঠিক কীভাবে তা ঘটবে আমি জানি না, তবে আমি সত্যিই আশাবাদী।’

রাজনৈতিক পালাবদলের পর দেশের হয়ে চারটি টেস্ট খেলেছিলেন তিনি, সবই ছিলো দেশের বাইরে। দেশে ফিরে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তাকে ফিরতে দেয়নি অন্তবর্তী সরকার। বর্তমানেও তার ফেরা নিয়ে চলছে দোলাচল। এতে করে থমকে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। এই অলরাউন্ডার স্বীকার করেছেন যে, বাংলাদেশের জার্সিতে ফেরাটা পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই।

সাকিব রাজনীতিতে আসার সিদ্ধান্তের ওপর আলোকপাত করে বলেন, এর সময়টা আরও ভালো হতে পারত, ‘পেছনের দিকে তাকালে মনে হয়, অবসরের পর রাজনীতিতে আসা হয়তো ভালো হতো- সেটাই সম্ভবত আদর্শ পরিস্থিতি হতে পারত।’

আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসা বর্তমান সরকারের ক্রীড়ামন্ত্রী আমিনুল হক সম্প্রতি জানিয়েছেন, সাকিব ও মাশরাফি বিন মুর্তজার মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা ক্রিকেটে ফিরতে পারেন। হয়তো তাই দেশে ফেরার ব্যাপারে আশাবাদী হয়েছেন সাকিব।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers