বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

খেলা

শততম ম্যাচে গোল করেও রাঙাতে পারলেন না মেসি

ক্রীড়া ডেস্ক মে ৩, ২০২৬, ১১:৩২:৫৫

120
  • সংগৃহীত

ইন্টার মিয়ামির জার্সিতে নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত একটি গোল উপহার দেন লিওনেল মেসি। এক পর্যায়ে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-০ গোলে এগিয়েও ছিল কিং লিওয়ের দল। তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষের কাছে ৪-৩ গোলে হেরে বসে ইন্টার মিয়ামি। যে কারনে শততম ম্যাচ রাঙানো হয়নি মেসির।

শনিবার নিজেদের নতুন ‘নু স্টেডিয়ামে’ প্রথম জয়ের খোঁজে মাঠে নেমেছিল মিয়ামি। শুরুটা হয়েছিল দাপটের সঙ্গেই। ম্যাচের ৪ মিনিটে ইয়ান ফ্রে গোল করে এগিয়ে যায় মিয়ামি। এদিকে ২৫ মিনিটে ভেনেজুয়েলার মিডফিল্ডার টেলাস্কো সেগোভিয়া ব্যবধান দ্বিগুণ করেন।

৩৩ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক বাঁকানো শটে গোল করেন মেসি। ৩-০ তে এগিয়ে গিয়ে মিয়ামি যখন বড় জয়ের স্বপ্ন দেখছে, তখনই শুরু হয় অরল্যান্ডোর অবিশ্বাস্য প্রত্যাবর্তন।

আর্জেন্টাইন কোচ গুইলারমো হোয়োসের অধীনে থাকা মিয়ামি রক্ষণ ধরে রাখতে ব্যর্থ হয়। অরল্যান্ডোর হয়ে লড়াইয়ের শুরুটা করেন আরেক আর্জেন্টাইন মার্টিন ওজেদা। ৩৯ মিনিটে দূরপাল্লার শটে প্রথম গোল করার পর ৬৮ মিনিটে ডি-বক্সের প্রান্ত থেকে আবারও জাল কাঁপান তিনি। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার সঙ্গে দলকে ৩-৩ সমতায় ফেরান ওজেদা।

ম্যাচের ভাগ্য যখন ড্রয়ের দিকে যাচ্ছিল, তখনই যোগ করা সময়ে মিয়ামিকে স্তব্ধ করে দেন টাইরেস স্পাইসার। রক্ষণভাগের ভুল সুযোগ নিয়ে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে বল জালে পাঠান তিনি। ফলে অবিশ্বাস্য এক জয় নিয়ে মাঠ ছাড়ে অরল্যান্ডো সিটি।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers