বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

খেলা

এসপানিওলকে হারল রিয়াল, শিরোপা উৎসব পিছিয়ে গেল বার্সার

ক্রীড়া ডেস্ক মে ৪, ২০২৬, ১১:২০:১৯

62
  • সংগৃহীত

‎রিয়াল মাদ্রিদ হারলে বা ড্র করলে রবিবার রাতেই লা লিগা শিরোপা জয় নিশ্চিত হয়ে যেত বার্সেলোনার। তবে ভিনিসিযূস জুনিয়ারের জাদুতে এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে কাতালানদের অন্তত ১ সপ্তাহ শিরোপা উল্লাসে অপেক্ষায় রাখল রিয়াল।

‎এসপানিওলের মাঠ কর্নেলা এল পার্তে  ভিনি করেন জোড়া গোল। তার নৈপুণ্যে জিতে এল ক্লাসিকোর আগে শ্বাস নিল রিয়াল মাদ্রিদ।আপাতত ৩৪টি করে ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৮৮, রিয়ালের ৭৭।

‎রবিবার রিয়ালের জন্য ম্যাচটি ছিল অস্তিত্ব রক্ষারও। আগের ম্যাচের ধাক্কা সামলে জয়ে ফেরার মিশনে রিয়াল শুরু থেকেই ছিল মরিয়া। যদিও প্রথমার্ধে ফুটবলটা ঠিক ‘মাদ্রিদ ঘরানার’ হয়ে ওঠেনি। বরং চোট আর ভিএআর নাটকেই কেটেছে অনেকটা সময়। আবারও চোটে পড়ে মাঠ ছেড়েছেন রিয়াল ডিফেন্ডার ফরলাঁ মেন্দি। অন্যদিকে ভিনিকে ফাউল করায় প্রথমে লাল কার্ড দেখানো হয় এসপানিওলের ওমর এল হিলালিকে, তারপর ভিএআর দেখে রেফারি হেসুস খিল মানসানো সিদ্ধান্ত বদলে হলুদে নামিয়ে আনেন।

‎বিরতির পর দশ মিনিট পার হতেই শুরু হয় ভিনি-শো। ফেদে ভালভার্দের কাছ থেকে বল পেয়েই ভেতরে ঢুকে পড়েন ভিনিসিয়ুস। বদলি নামা গনজালো গার্সিয়ার সঙ্গে চমৎকার ওয়ান-টু খেলে দুই ডিফেন্ডারকে ছিটকে দেন চোখের পলকে। এরপর নিখুঁত এক শটে বল জালে জড়ান তিনি। এসপানিওল গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচের কেবল চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

‎দশ মিনিট পরেই ভিনি করেন আরেকটি গোল। এবার সহযোগী হিসেবে পাশে পেলেন জুড বেলিংহামকে। ডিবক্সের কোণ থেকে জোরালো এক বুলেট গতির শটে স্কোরলাইন ২-০ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দিমিত্রোভিচ ঝাঁপিয়েও সেই গতির হদিস পাননি।

‎এরপর থেকে রিয়াল স্বস্তিতে। তৃতীয় গোলের সুযোগ এলেও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও বেলিংহামকে থামিয়ে দেন দিমিত্রোভিচ—মাঠের দুই গোলরক্ষকের মধ্যে ব্যস্ততর ছিলেন তিনিই।

‎রিয়াল জেতায় শিরোপা লড়াইয়ের রোমাঞ্চ এখন গিয়ে ঠেকল আগামী রবিবার এল ক্লাসিকো মহোরনে। সেই ম্যাচে রিয়াল জিতলে লড়াই আরও জমবে, আর হারলে  চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠেই শিরোপা হারানোর বেদনা নিয়ে ফিরতে হবে তাদের। তবে এসব দেখতে আপাতত অপেক্ষা এক সপ্তাহ। এ সময়ের মধ্যে দুই দলই নিশ্চয়ই সাজাবে নিজেদের সেরা রনকৌশল।

‎নিউজজি/সিআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers