সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

খেলা

ব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াডে নেইমার

নিউজজি ডেস্ক মে ১১, ২০২৬, ২০:৫৬:১২

273
  • ব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াডে নেইমার

ঢাকা: সব অনিশ্চয়তা পেছনে ফেলে অবশেষে ব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন নেইমার।  জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি তাকে আসন্ন বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করেছেন বলে খবর দেশটির সংবাদমাধ্যমের। এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি দলটি। আগামী ১৮ মে জানা যাবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড।

সান্তোসের জার্সিতে সর্বশেষ দুই ম্যাচেই গোল করেছেন নেইমার। যে কারণে আসছে বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পাওয়ায় দাবীটা তিনি করে রাখলেন। ব্রাজিলের হয়ে নেইমারি সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর অনেকবার আশা জাগালেও শেষ পর্যন্ত ফেরা হয়নি তার। তবে এবার প্রাথমিক দলে জায়গা পাওয়ায় বিশ্বকাপ দিয়ে জাতীয় দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হলো এই ফরোয়ার্ডের।

চলতি মৌসুমে সান্তোসের হয়ে ১৩ ম্যাচ খেলে ৬ গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন নেইমার। আর সর্বশেষ ১৭ ম্যাচে নেইমার করেছেন ১১ গোল ও ৪ অ্যাসিস্ট। নেইমারের পারফরম্যান্স নিয়ে অবশ্য প্রশ্ন সামান্যই ছিল, তার ফিটনেস নিয়েই মূলত যত দুশ্চিন্তা।

ফিফার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিটি দলকে ১১ মে’র মধ্যে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিতে হবে। এই তালিকা যাচাই-বাছাইয়ের কাজে ব্যবহার করা হলেও তা প্রকাশ করবে না ফিফা।

আগামী ১ জুন কোচদের প্রাথমিক দল থেকে ছাঁটাই করে ২৩ থেকে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। চূড়ান্ত দল ঘোষণার পর কোনো খেলোয়াড় চোটে পড়লে পরিবর্তনের সুযোগ থাকবে। তবে বদলি হিসেবে অন্তর্ভুক্ত হওয়া খেলোয়াড়কে অবশ্যই প্রাথমিক তালিকায় থাকতে হবে।

বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড আগামী ২ জুন একযোগে প্রকাশ করবে ফিফা। যদিও দেশগুলো চাইলে এর আগেই নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করতে পারবে।

ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি আগামী ১৮ মে চূড়ান্ত দল ঘোষণা করবেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, পুরোপুরি ফিট প্রমাণ করতে পারলে নেইমার চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে পারেন।

নিউজজি/সিআ/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers