সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

খেলা

মুমিনুলকে পেছনে ফেলে সেঞ্চুরির রেকর্ড মুশফিকের

ক্রীড়া ডেস্ক মে ১৮, ২০২৬, ১৭:১০:১৯

134
  • মুমিনুলকে পেছনে ফেলে সেঞ্চুরির রেকর্ড মুশফিকের

রঙিন পোশাকের ক্রিকেট ছেড়েছেন আগেই। তবে সাদা পোশাকের ক্রিকেট এখনও খেলছেন মুশফিকুর রহিম। শুধু তাই নয় ব্যাট হাতে রীতিমতো ঝলকও দেখাচ্ছেন এ ডানহাতি। সোমবার সিলেট টেস্টের তৃতীয় দিনে চা বিরতির পর ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নেন তিনি। এর ফলে মুমিনুল হককে (১৩) টপকে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিলেন মুশি। তিন সংস্করণ মিলিয়ে তার চেয়ে দুটি সেঞ্চুরি বেশি আছে তামিম ইকবালের। এসব রেকর্ড ভাঙা–গড়ার খেলা ছাপিয়ে মুশফিক অবশ্য এখন আরও ওপরে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ে মেরুদণ্ডই তো তিনি।

১৭৮ বল খেলে সেঞ্চুরি স্পর্শ করেন মুশফিক। এই ইনিংস খেলতে ৯টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। শেষ পর্যন্ত মুশি থামেন ১৩৭ রানে। তার ইনিংসটি সাজানো ১২ চার ও ১ ছয়ে।

এর আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলা মুশফিকুর রহিম গড়েন আরেক অনন্য রেকর্ড। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার রান পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের নেই ১৬ হাজার রানের রেকর্ড।

সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড আগে থেকেই ছিল মুশফিকুর রহিমের। সিলেট টেস্টে তার সামনে সুযোগ ছিল আরেক কীর্তি গড়ার। সুযোগ হাতছাড়া করেননি এই উইকেটরক্ষক ব্যাটার। ম্যাচের প্রথম ইনিংসে ২৩ রান করা মুশফিক দ্বিতীয় ইনিংসে খেলতে থাকেন আপনতালে। তৃতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ৯০ রানে অপরাজিত থাকেন তিনি। তাতেই ছাড়িয়েছেন ১৬ হাজার রান।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers