সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

খেলা

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে চমকের আভাস

ক্রীড়া ডেস্ক মে ১৯, ২০২৬, ১৯:০৫:১৮

165
  • শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে চমকের আভাস

ফুটবল বিশ্বকাপের বল মাঠে গড়াতে বাকি আর মাত্র ২৩ দিন। তাই চূড়ান্ত দল ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে। এজন্য দলগুলোর কোচেরাও নিজেদের শেষ মুহূর্তের পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় পার করছেন। ব্যতিক্রম নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও ব্যতিক্রম নন। তবে শিরোপা ধরে রাখার অভিযানে এবার একটু ভিন্ন ও বিশেষ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন আলবিসেলেস্তেদের এই মাস্টারমাইন্ড।

বিশ্বকাপ ফুটবলে প্রত্যেক দল চূড়ান্ত স্কোয়াডে রাখতে পারবে সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড়। তবে স্কালোনির পরিকল্পনা হলো, চূড়ান্ত তালিকা জমা দেওয়ার আগে তিনি ২৬ জনের অধিক ফুটবলারকে ডাকবেন। মূলত চোটের কবলে পড়ার পূর্ব অভিজ্ঞতা থেকেই তিনি এই বাড়তি খেলোয়াড় ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। মে মাসের শেষ সপ্তাহে আর্জেন্টিনার এজেইজায় দলের একটি অংশকে নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হবে। তারপর পুরো দল চলে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে মূল প্রস্তুতি ক্যাম্পে।

ইতোপূর্বে বিশ্বকাপের জন্য ৫৫ সদস্যের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে আর্জেন্টিনা দল। চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির এই বাড়তি খেলোয়াড় ডাকার ভাবনায় কপাল খুলে যেতে পারে বেশ কয়েকজন নতুন বা অনূমিত ফুটবলারের। বিশেষ করে উইঙ্গার পজিশনে শক্তি বাড়াতে কোচ দুজনকে নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন। তাঁরা হলেন এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং মাতিয়াস সোলে। ৫৫ জনের তালিকায় এই দুজনের নাম বেশ ভালোভাবেই রয়েছে।

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা দল। আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে হন্ডুরাসের। ৯ জুন আলাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড।

আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। আর ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে মেগা ফাইনাল। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে। যেখানে লিওনেল মেসির দলের বাকি তিন প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers