বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

খেলা

বিশ্বকাপের আগে মেসির চোট, আর্জেন্টিনা শিবিরে বাড়ল দুশ্চিন্তা

ক্রীড়া ডেস্ক মে ২৫, ২০২৬, ১১:০৬:১৭

157
  • সংগৃহীত

আগামী মাসে বিশ্বকাপ। এজন্য ক্লাব ফুটবলে নিজেকে ঝালিয়ে নিচ্ছেলেন লিওনেল মেসি। তাই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) রবিবার রাতে নিজের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে এই ম্যাচে তিনি সতীর্থদের দিয়ে করান দুটি গোলও।  ইন্টার মিয়ামিও জিতেছে ৬–৪ গোলে। তবে জয়ের এ আনন্দ ফিকে হয়ে গেছে মেসির চোট পাওয়ার শঙ্কায়।

চোটের আশঙ্কা নিয়ে ম্যাচে ৭৩ মিনিটে মাঠ ছাড়েন মেসি। বাঁ ঊরুর পেছনের অংশে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। মাঠ থেকে বেরিয়ে বেঞ্চে না বসে সরাসরি ড্রেসিংরুমে চলে যান ইন্টার মিয়ামি। তার চোটে দুঃচিন্তা বেড়েছে আর্জেন্টিনা শিবিরে। কেননা সামনে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ১ জুন। এরপর ৬ ও ৯ জুন দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, আর ১৬ জুন শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। ফলে মেসির ইনজুরি দলটির জন্য বড় ধাক্কা হয়ে আসতে পারে।

ম্যাচের ৭৩তম মিনিটে হঠাৎ বদলির ইঙ্গিত দেন মেসি। এরপর কিছুক্ষণ মাঠের বাইরে হাঁটাহাঁটি করার পর সরাসরি টানেলে চলে যান তিনি। টানেলে যাওয়ার সময় তাকে পায়ের পেছনের অংশ ধরে থাকতে দেখা যায়, যা নিয়ে সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তার বদলি হিসেবে মাঠে নামেন মাতেও সিলভেত্তি। তবে এখনো মেসির চোটের প্রকৃতি বা কতটুকু গুরুতর, সে সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

এরআগে শুরুতেই ১০ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে ইন্টার মিয়ামি। তবে পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৬-৪ ব্যবধানে জয় তুলে নেয় তারা। মেসির দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেস হ্যাটট্রিক করেন। বদলি হিসেবে নামা সিলভেত্তিও একটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেন এবং আরও একটি গোলের সূচনা করেন।

৩৮ বছর বয়সী মেসি এখনো আর্জেন্টিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। কোচ লিওনেল স্কালোনির দলের অধিনায়ক হিসেবে তাকেই ভরসা করছে সমর্থকরা। ধারণা করা হচ্ছে, এটিই হতে যাচ্ছে মেসির শেষ বিশ্বকাপ।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers