বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

খেলা

চোট নেই মেসির, বিশ্বকাপে খেলবেন সব ম্যাচ

ক্রীড়া ডেস্ক মে ২৬, ২০২৬, ১১:২৭:৫১

216
  • সংগৃহীত

ইন্টার মিয়ামির জার্সিতে খেলার সময় চোটে পড়েছিলেন লিওনেল মেসি। তাই ভক্তদের মনে ভয় জেগেছিল বিশ্বকাপে কিং লিওয়ের খেলা নিয়ে। তবে একদিন পরেই তারা পেলেন সুসংবাদ। আর্জেন্টিনা তারকার তেমন কোন চোট নেই। বিশ্বকাপে আকাশি-সাদা জার্সিধারীদের হয়ে তিনি খেলতে পারবেন সব ম্যাচ।

ইন্টার মিয়ামির হয়ে শেষ ম্যাচ খেলার জন্য সোমবার ভোরে ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসি। এদিন দল জিতলেও ৭৩ মিনিটের সময় বাম ঊরুর অস্বস্তিতে মাঠ ছেড়েছিলেন কিং লিও।

ম্যাচ শেষে কোচ জানান, তেমন বড় কিছু হয়নি মেসির। তবু মেডিকেল রিপোর্টের অপেক্ষা করবেন তারা। পরে পরীক্ষানিরীক্ষা শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তেসহ অন্যান্য সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, কোনো চোটে পড়েননি মেসি।

এদিকে এক বিবৃতিতে মিয়ামিও জানিয়েছে স্বস্তির খবর, ‘ডাক্তারি পরীক্ষার পর প্রাথমিকভাবে জানা গেছে, তার বাম হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের কারণে পেশিতে অবসন্নতা দেখা দিয়েছে। তিনি কবে শারীরিক কার্যকলাপে ফিরবেন তা তার শারীরিক ও কার্যক্ষমতার উন্নতির ওপর নির্ভর করবে।’

আপাতত আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের শুরু থেকে তো বটেই, এর আগে দুটি প্রীতি ম্যাচে খেলতেও বাধা নেই মেসির। এখনও অবশ্য বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি আর্জেন্টিনা। আগামী ৩০ জুন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াড ঘোষণা করবেন কোচ লিওনেল স্কালোনি।

আর ১৭ দিন পরই বিশ্বকাপের বল মাঠে গড়াবে। তবে আর্জেন্টিনার এ টুর্নামেন্টে পথচলা শুরু হবে ২২ দিন পর। তাই মেসির মাঠে ফেরার পুনর্বাসন প্রক্রিয়া সাজানোর জন্য কিছুটা সময় পাবে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট।

আগামী ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এবার শিরোপা ধরে রাখতে চাইছে দলটি।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers