বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

খেলা

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে ফের ইউরোপ সেরা পিএসজি

ক্রীড়া ডেস্ক মে ৩১, ২০২৬, ১১:২৬:০২

133
  • সংগৃহীত

এক দশক পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দেখা গেল ৯০ মিনিট পার হতে। শুধু তাই নয় টাইব্রেকারও হল। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় পিএসজি-আর্সেনালের এই স্নায়ু পরীক্ষায় শেষ পর্যন্ত হাসিটা হেসেছে পিএসজিই। আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের উল্লাসে মাতে ফরাসি ক্লাবটি।

শনিবার টাইব্রেকারে দুই দলই ঠিকঠাক শট নিচ্ছিল। তবে শেষ শটে আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাইস মেরে দেন বারের ওপর দিয়ে। তাতেই রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুবার চ্যাম্পিয়নস লিগ জেতার কীর্তি গড়ে প্যারিসের ক্লাবটি।

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শিরোপা লড়াইয়ের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচের ষষ্ঠ মিনিটে মারকিনিওসের ক্লিয়ারেন্স লিয়ান্দ্রো ট্রোসার্ডের গায়ে লেগে কাই হাভার্টজের সামনে চলে আসে। সেই সুযোগ কাজে লাগিয়ে জার্মান ফরোয়ার্ড গোল করে দলকে এগিয়ে দেন। পিএসজি গোলকিপার মাতবে সাপোনভ তাঁর মাথার ওপর দিয়ে বুলেট গতিতে যাওয়া বলটি ধরার সুযোগই পাননি।

এগিয়ে যাওয়ার কিছুটা রক্ষণ সামলানোয় বেশি মনোযোগ দেয় আর্সেনাল। এ সুযোগে আক্রমণের ধার বাড়ান পিএসজির উসমান ডেম্বেলে, ফ্যাবিয়ান রুইস, দিজিয়ের দুয়েরা। যদিও গোলের প্রবল সম্ভাবনা জাগাতে পারেননি, দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্টই থেকে যায়।

যদিও প্রথমার্ধের বিরতির আগে আর্সেনালকে দ্বিতীয় গোলও প্রায় এনে দিচ্ছিলে নহাভার্টজ, সেটি হয়নি মারকিনিওসের দৃঢ়তায়।

বিরতির পর বেশ ধীরেই পথ চলার চেষ্টা করে পিএসজি। এর মাঝেই ম্যাচের ৬৫তম মিনিটে ক্রিস্টিয়ান মস্কেরা সুযোগ করে দেন পিএসজিকে ম্যাচে ফেরার। বল নিয়ে বক্সে ঢোকা খিচা কাভারাস্কেইয়াকে মস্কেরা ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। ডেম্বেলে সুযোগ কাজে লাগিয়ে স্কোরলাইনে সমতা আনতে ভুল করেননি (১-১)।

সমতায় ফেরার পর আর পিছনে ফিরে তাকায়নি পিএসজি। নিজেদের গুছিয়ে নিয়ে আর্সেনাল শিবিরে একের পর এক আক্রমণ চালাতে থাকে। অন্যদিকে মুহু মুহু আক্রমণও করে আর্সেনাল। যদিও কোন পক্ষের আক্রমণই সফল হয়নি। যে কারনে ম্যাচের ভাগ্য গড়ায় অতিরিক্ত সময়ে। এই আধা ঘণ্টার খেলায় অবশ্য আর্সেনালও সম্ভাবনা তৈরি করেছিল। টিম্বার ও গিওকেরেস সেই সম্ভাবনা কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ম্যাচের ফল গড়ায় টাইব্রেকারে।

আর্সেনালের দ্বিতীয় শট নিতে যাওয়া এবেরেচি এজের শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরপরই পিএসজির নুনো মেন্দেসের শট ঠেকিয়ে দেন দাভিড রায়া। ৪ শট শেষে তাই টাইব্রেকার ফলও থাকে সমতায়। তবে শেষ শটে আর সমতা রাখতে পারেনি আর্সেনাল। ব্রাজিলিয়ান সেন্টারব্যাক মাগালাইসের বারের ওপর দিয়ে চলে গেলে উৎসব শুরু হয়ে যায় পিএসজি শিবিরে।

এত দিন চ্যাম্পিয়নস লিগে শুধু রিয়াল মাদ্রিদেরই টানা দুটি শিরোপা (মূলত হ্যাটট্রিক) জেতার কীর্তি ছিল। ২০২৫ সালের আগপর্যন্ত একটি শিরোপার জন্য অপেক্ষায় থাকা পিএসজি এবার টানা ট্রফি জিতে নাম লেখাল রিয়ালেরই পাশে।

কদিন আগে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংল‍্যান্ডের শীর্ষ লিগে শিরোপা জেতে আর্সেনাল। সেখানে খরা কাটাতে পারলেও, ইউরোপ সেরার মঞ্চে শিরোপা অধরাই রয়ে গেল তাদের।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers