বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

খেলা

নেইমারের বিকল্প কেউকে নেবেন না আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক মে ৩১, ২০২৬, ১৪:৩৬:২৪

143
  • সংগৃহীত

হঠাৎ করে চোটে পড়ায় নেইমারের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেটা আপাতত আর নেই। যদিও তার মাঠে ফিরতে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপরও তারকা এ ফরোয়ার্ডের বিকল্প কাউকে নেবেন না ব্রাজিল কোচ কোচ কার্লো আনচেলত্তি।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনচেলত্তি বলেছেন, নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় নেই। তার জায়গায় কাউকে বিকল্প নেওয়া হবে না, ‘আমরা বিশ্বাস করি, সে দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠবে। মানসিকভাবে প্রফুল্ল আছে।’

তিনি আরও বলেন, ‘সুস্থ হয়ে ওঠা পর্যন্ত নেইমার আমাদের সঙ্গেই থাকবে। আমরা মনে করি সে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্যই প্রস্তুত হয়ে যেতে পারে। যদি তা না–ও পারে, তবে দ্বিতীয় ম্যাচের জন্য সে প্রস্তুত থাকবে। এটা নিশ্চিত যে তার জায়গায় কোনো বিকল্প নেওয়া হবে না।’

বিশ্বকাপ সামনে রেখে রিও ডি জেনিরোতে ২৭ মে থেকে অনুশীলন করছে ব্রাজিলের ফুটবল দল। তবে চোট–সমস্যা সেরে না ওঠায় এখনো সতীর্থদের সঙ্গে মাঠে নামতে পারছেন না নেইমার। কাল পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ উপলক্ষে নেইমার ও দলের প্রস্তুতি নিয়ে কথা বলেন আনচেলত্তি।

নেইমারকে বিশ্বকাপ দলে যুক্ত করার আগেই তার ক্লাবের পক্ষ থেকে একটি এডিমার (ফোলাজনিত সমস্যা) বিষয়ে অবগত করা হয়েছে বলে জানিয়ে আনচেলত্তি।

এর আগে ব্রাজিলের মেডিক্যাল স্টাফ প্রধান রদ্রিগো লাসমার বলেছিলেন, নেইমারকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। সেটি হলে ১৩ জুন বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি।

বিশ্বকাপের দল ঘোষণার আগে আনচেলত্তি বলেছিলেন, শতভাগ ফিট নন, এমন কাউকে নেওয়া হবে না। কিন্তু নেইমার পুরোপুরি ফিট না হয়েও দলে আর অন্য কয়েকজন বাদ কেন—এমন একটি প্রশ্ন উঠেছে ব্রাজিলিয়ান ফুটবলে। এ বিষয়ে আনচেলত্তি আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘আমি শারীরিকভাবে শতভাগ ফিট থাকার ব্যাপারে কথা বলেছিলাম। তবে আমি সম্ভবত ভালোভাবে বুঝিয়ে বলতে পারিনি। আমি বলেছিলাম, এমন কাউকেও ডাকতে পারি, যে বিশ্বকাপের সময় ফিট হয়ে উঠতে পারে। দুর্ভাগ্যবশত, মিলিতাও, রদ্রিগো এবং এস্তেভাও তত দিনেও পুরোপুরি ফিট হবে না।’

এবারের বিশ্বকাপে ব্রাজিল খেলবে ‘সি’ গ্রুপে। সেখানে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers