সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক জুন ৩, ২০২৬, ২০:০২:৩৫

121
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য বুধবার চমক রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  সর্বশেষ নিউ জিল্যান্ড সিরিজের ওয়ানডে দল থেকে আনা হয়েছে ২ পরিবর্তন। 

নিউ জিল্যান্ড সিরিজের স্কোয়াডেয থাকা মাহিদুল ইসলাম অঙ্কন এবং আফিফ হোসেন ধ্রুবর বদলে দলে আনা হয়েছে নুরুল হাসান সোহান এবং মোসাদ্দেক হোসেন সৈকতকে।

দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন সৈকত। অন্যদিকে সোহান দলে আসা-যাওয়ার মধ্যেই আছেন। টি-টোয়েন্টি স্কোয়াডে নিয়মিত মুখ হলেও ওয়ানডেতে এখনও জায়গাটা সেভাবে পোক্ত করতে পারেননি।

আগামী ৯, ১১ এবং ১৪ জুন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

 

বাংলাদেশের প্রথম দুই ওয়ানডের স্কোয়াড :

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers