শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা

বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিলকে দুঃসংবাদ দিলেন ওয়েসলি

ক্রীড়া ডেস্ক জুন ৮, ২০২৬, ১২:৫০:৪৫

175
  • সংগৃহীত

মাত্র ৩ দিন পরেই পর্দা উঠছে ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপের। এ টুর্নামেন্টে ব্রাজিলের পথচলা শুরু হবে আগামী রোববার। তার আগেই ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের দুঃসংবাদ শোনালেন ফুলব্যাক ওয়েসলি। ঊরুর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাওয়া মিডফিল্ডার এদেরসনকে। সেলেসাওদের জার্সিতে ২০২৪ সালে অভিষেকের পর মাত্র তিনটি ম্যাচ খেলেছেন।

রবিবার বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। ম্যাচের ১৫ মিনিটেই চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন রোমার ডিফেন্ডার ওয়েসলি। পরীক্ষা-নিরীক্ষার পর স্ক্যানে ২২ বছর বয়সী এই ফুটবলারের গুরুতর চোট ধরা পড়েছে। যা তাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে।

এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ‘এমআরআই স্ক্যানে ওয়েসলির বাঁ ঊরুর অ্যাডাক্টর পেশিতে চোট ধরা পড়েছে। এই চোটের ঘটনায় সিবিএফ হতাশা প্রকাশ করছে। ওয়েসলি দলের সবার কাছে খুবই প্রিয় একজন খেলোয়াড়। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এগিয়ে চলা এই দলের অংশ হিসেবে সে সব সময় থাকবে।’

বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রাথমিক ৫৫ সদস্যের তালিকায় তার নাম থাকলেও চূড়ান্ত দলে ডাক পাবেন বলে খুব একটা আশা করেননি এদেরসন। তবে রবিবার সকালে হঠাৎ ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকে ফোন আসে। সেখানেই জানতে পারেন, ওয়েসলির বদলি হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। আনন্দের সেই মুহূর্ত কাটিয়ে এরপর দ্রুত যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি শুরু করতে হয় তাকে ও তাঁর পরিবারকে।

বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রামে এদেরসন লিখেছেন, ‘সৃষ্টিকর্তার পরিকল্পনা সব সময়ই আমার পরিকল্পনার চেয়ে বড়। বিশ্বের সেরা জাতীয় দলের অংশ হতে পেরে আমি গর্বিত ও সম্মানিত। ওয়েসলি, আমরা সব সময় তোমার পাশে আছি। চলুন, আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাই।’

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers