বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

খেলা

স্পেন বিশ্বকাপ জিতলে কী করবেন ইয়ামাল?

ক্রীড়া ডেস্ক জুন ৮, ২০২৬, ১৪:৫০:২১

158
  • স্পেন বিশ্বকাপ জিতলে কী করবেন ইয়ামাল?

ক্লাব থেকে আন্তর্জাতিক ফুটবল- সবখানেই সম্প্রতি লামিল ইয়ামালের জয়গান। তবে ওসবে কান দিচ্ছেন না তিনি। তার চোখ এখন বিশ্বকাপে। এবারই প্রথম তরুণ এ তুর্কি খেলবেন বিশ্বকাপ মঞ্চে। তাই তার চাওয়া শিরোপাই। এজন্য তিনি দিয়েছেন বিশেষ কিছু প্রতিশ্রুতি।

আসন্ন বিশ্বকাপে স্পেনের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত ১৮ বছর বয়সী তরুণ সেনসেশন ইয়ামাল। টুর্নামেন্ট শুরুর আগেই ভক্তদের দুটি অদ্ভুত ও আকর্ষণীয় প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় এসেছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। নিজের ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, স্পেন যদি এবার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে, তবে তিনি বিশেষ কিছু করতে যাচ্ছেন।

স্পেন বিশ্বকাপ জিতলে তিনি কী করবেন হয়ামাল? হাসতে হাসতে এই তরুণ জানান, শিরোপা জিতলে তিনি টানা তিন সপ্তাহ শেভ না করে পুরো মুখে দাড়ি ও গোঁফ রাখবেন। ক্যামেরাম্যান এক বছরের কথা বললেও ইয়ামাল তিন সপ্তাহের জন্য রাজি হন।

ইয়ামাল আরও প্রতিশ্রুতি দিয়েছেন স্পেন চ্যাম্পিয়ন হলে তিনি ভক্তদের মাঝে ১০০ জোড়া দামী ‘বিটস বাই দ্রে’ হেডফোন উপহার দেবেন। বাজারে এই প্রিমিয়াম হেডফোনগুলোর এক এক জোড়ার দাম প্রায় ৩৫০ পাউন্ড বা তার বেশি। সেই হিসেবে এই প্রতিশ্রুতির পেছনে ইয়ামালের পকেট থেকে খসবে প্রায় ৩৫,০০০ পাউন্ড (বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৩৫ লক্ষ টাকার সমান)। উল্লেখ্য, ইয়ামাল বর্তমানে এই বিশ্বখ্যাত অডিও ব্র্যান্ডটির শুভেচ্ছাদূত।

গত এপ্রিল মাস থেকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন ইয়ামাল। তাই তাকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিল স্পেনের। তবে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে আশাবাদী যে, আগামী ১৫ জুন গ্রুপ 'এইচ'-এ কেপ ভার্দের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই এই তারকাকে পাওয়া যাবে।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers