বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

খেলা

অস্ট্রেলিয়া বধে বাংলাদেশের প্ল্যান ভালো ক্রিকেট খেলা

ক্রীড়া ডেস্ক জুন ৮, ২০২৬, ১৮:৫৯:৪৪

198
  • অস্ট্রেলিয়া বধে বাংলাদেশের প্ল্যান ভালো ক্রিকেট খেলা

ঘরের মাঠে ১৫ বছর আগে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার হোয়াইটওয়াশ হয়েছিল টিম টাইগার্স। তবে অতীত সেই দুঃস্মৃতি আর মনে করতে চাইছে না লাল-সবুজ প্রতিনিধিরা। এবার লম্বা সময় পর ঘরের মাঠে অজিদের বিপক্ষে প্রতিশোধ নিতে মুখিয়ে স্বাগতিকরা। এজন্য তৈরি মেহেদী হাসান মিরাজের দলও।

মঙ্গলবার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে লড়াইয়ের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। আগের দিন সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বললেন, অস্ট্রেলিয়াকে হারাতে আমাদের একটাই প্ল্যান, ভালো ক্রিকেট খেলতে হবে।

মিরাজ আরও বলেন,  ‘চষ্টা করব সর্বোচ্চ ভালো ক্রিকেট খেলতে। আমি অনেক আত্মবিশ্বাসী (দল নিয়ে), সবাই ভালো ফর্মে আছে এবং ব্যাটার-বোলাররা খুব ভালো টাচে আছে,  ডিপিএলেও খুব ভালো খেলেছে সবাই। আমাদের জন্য এটা একটা বিরাট সুযোগ.....যেহেতু অস্ট্রেলিয়া আমাদের সঙ্গে অনেক বছর পরে সিরিজ খেলছে, আর আমাদের যেহেতু ঘরের মাঠ সুযোগটা আমরা নিতে পারলে খুবই ভালো হবে।’

পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষে নয়। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে মাত্র একবার জয় পেয়েছে বাংলাদেশ। সেই ঐতিহাসিক জয়টি এসেছিল ২০০৫ সালে ইংল্যান্ডের কার্ডিফে, যেখানে ম্যাচজয়ী সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে এবার পরিস্থিতি বাংলাদেশের অনুকূলে। অস্ট্রেলিয়ার কয়েকজন তারকা ক্রিকেটার বাংলাদেশ সফরের দলে নেই। ফলে নিজেদের পরিচিত কন্ডিশনে ভালো কিছু করার সুযোগ দেখছে বাংলাদেশ।  এ ব্যাপারে মিরাজ বলেন,  ‘আমরা এর আগেই শুনেছিলাম দুজনের না আসার বিষয়টা, কিন্তু কালকে নিশ্চিত হয়েছি। তবুও আমরা দল হিসেবে চিন্তা করছি। ওরা যে দলটা এসেছে, অবশ্যই ওরা অনেক ভালো দল এবং অনেক শক্তিশালী। আমরা আমাদের ভূমিকা পালনের চেষ্টা করব। ওদেরকে নিয়ে বেশি চিন্তা না করে আমাদের জায়গা থেকে পারফর্ম করার চেষ্টা করব।’

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers