শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা

সিরিজ জয়ের মিশনে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক জুন ১১, ২০২৬, ১০:৫৪:৫৬

117
  • সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ। দলটির লক্ষ বৃহস্পতিবারই সিরিজ জয় নিশ্চিত করা। এজন্য মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে আবারও মুখোমুখি হয়েছে। তার আগে এদিন টস ভাগ্য সঙ্গী হয়নি টাইগারদের। যে কারনে স্বাগতিকদের আগে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়ে অজিরা। এ ম্যাচে টাইগার একাদশে জায়গা হয়েছে সৌম্য সরকারের। বাদ পড়েছেন সাইফ হাসান।

এরআগে গত মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে বাংলাদেশ জিতেছিল ৮৬ রানে। এরফলে ৩ ম্যাচের সিরিজে টাইগাররা এগিয়ে ১-০ ব্যবধানে। আজ জিতলেই ১ ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করবেন মেহেদী হাসান মিরাজরা।

২০১৫ বিশ্বকাপের পর থেকে এই সংস্করণে বাংলাদেশ হারিয়েছে প্রায় সব প্রতিপক্ষকে। তবু একটা আফসোস থেকেই গেছে-টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। আজ জিততেই অন্তত অজিদের বিপক্ষে না পাওয়া সেই অপূর্ণতাটা পূরণ হবে টিম টাইগার্সের।

প্রথম ম্যাচটা জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর না জেতার আক্ষেপও শেষ হয়েছে বাংলাদেশের। অস্ট্রেলিয়াও তাতে বুঝেছে মাঝের সময়টায় কতটা বদলে গেছে বাংলাদেশ দল।

ঘরের মাঠে বাংলাদেশকে হারানোটা এখন প্রতিপক্ষের জন্য কঠিনই। সর্বশেষ তিনটি ওয়ানডে সিরিজেই যেমন জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড আর পাকিস্তান। এই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়াই যে বাংলাদেশের পরবর্তী শিকার হতে পারে, সেটা অনুমান করেছিল ক্রিকেট প্রেমিরা।

বাংলাদেশ একাদশ:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম‍্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers