শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা

গোলরক্ষকের দৃঢ়তায় উরুগুয়েকে আটকে দিল সৌদি আরব

ক্রীড়া ডেস্ক জুন ১৬, ২০২৬, ১০:৩৫:৪২

174
  • সংগৃহীত

২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সে আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমক উপহার দিয়েছিল সৌদি আরব। এবারও উরুগুয়ের বিপক্ষে শুরুতেই এগিয়ে গিয়েছিল দলটি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। উরুগুয়ের বিপক্ষে এক পয়েন্ট পাওয়ায় পরের পর্বে পথ সহজ হলো সৌদির।

আবদুলেলাহ আল–আমরির গোলে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটে লিড নেয় সৌদি। কর্নার থেকে ভেসে আসা বলে শক্তিশালী হেড নেন হাসান আল তামবাকতি। উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা বলটি ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। তাঁর হাত ফসকে বল বেরিয়ে গেলে সুযোগটি লুফে নেন আবদুলেলাহ আল আমরি। কাছ থেকে বল জালে জড়িয়ে সৌদি আরবকে এগিয়ে দেন তিনি। রক্ষণে ভুলের মাশুল দিয়ে ম্যাচে পিছিয়ে পড়ল উরুগুয়ে। এই গোল নিয়েই বিরতিতে যায় সৌদি আরব।

ম্যাচের ৭০ মিনিটে পেরোলেও সৌদি আরবের বিপক্ষে সমতায় ফিরতে পারছিলেনা উরুগুয়ে। তারা পিছিয়ে ছিল ১–০ গোলে। লাতিন দেশটির একাধিক প্রচেষ্টা গোলের কাছাকাছি গিয়ে নষ্ট হয়। অবশেষে ম্যাচের ৮০তম মিনিটে মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে সমতায় ফেরে উরুগুয়ে।

এই ম্যাচে উরুগুয়ে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছে। কিন্তু একটির বেশি গোল আদায় করতে পারেনি তারা। এই ম্যাচের আসল নায়ক সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল–ওয়াইস। ম্যাচে ৯টি গোল সেভ করেছেন তিনি।

 

নিউজজি/সিআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers