বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

খেলা

বিশ্বকাপ অভিযানের শুরুতেই আর্জেন্টিনার সামনে আলজেরিয়া

চঞ্চল রহমান জুন ১৬, ২০২৬, ১২:০৮:১১

194
  • সংগৃহীত

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। বর্তমানে দুর্দান্ত ছন্দে। খেলোয়াড়েরাও রয়েছেন ফুরফুরা মেজাজে। বলতে গেলে এবারের বিশ্বকাপে সুখী দলগুলোর একটি আর্জেন্টিনা। সেই দলটির বিশ্বকাপ শুরু হচ্ছে বুধবার বাংলাদেশ সময় সকাল ৭ টায়। প্রতিপক্ষ আলজেরিয়া। অন্যসব ম্যাচের মতেই এ ম্যাচকে গুরুত্ব দিচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যরা। অন্যদিকে আলবেনিয়া অপেক্ষায় চমকের।

এখন পর্যন্ত আর্জেন্টিনা ও আলজেরিয়া মুখোমুখি হয়েছে মাত্র ১ বার। ২০০৭ সালের ৫ জুন, আলফিও বাসিলের অধীনে আর্জেন্টিনা দল বার্সেলোনার ক্যাম্প ন্যুতে লড়াইয়ে নেমেছিল প্রতিপক্ষের বিপক্ষে। ঐ ম্যাচে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছিল ৪-৩ গোলে। যে ম্যাচে ছিলেন লিওনেল মেসিও।

উনিশ বছর পর, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ ‘জে’এর উদ্বোধনী ম্যাচে ইতিহাসে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা-আলবেনিয়া।

বিশ্বকাপের গ্রুপ জে-তে থাকা চার দলের মাঝে আর্জেন্টিনাই ফেভারিট। বাছাইয়ে হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলের জয় এলেও খেলায় ছিল না স্বাভাবিক ছন্দ। অবশ্য এই ম্যাচে চারজন খেলোয়াড়ের অভিষেক করিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। মেসিকে ছাড়া পাওয়া এই জয় তাই কিছুটা স্বস্তি দিতে পারে সমর্থকদের। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে আফ্রিকার দেশ আলজেরিয়া। তার আগে উরুগুয়ের সঙ্গেও ড্র করেছিল আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালিস্টরা। গেল আসরের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এবার আলজেরিয়ার বিপক্ষেও কঠিন পরীক্ষাই দিতে হব আলবিসেলেস্তেদের।

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এবারের বিশ্বকাপে সবচেয়ে কঠিন গ্রুপগুলোর একটি গ্রুপ জে। প্রীতি ম্যাচে দলগুলোর ফলাফলই বলে দিচ্ছে, দ্বিতীয় রাউন্ডে যেতে আর্জেন্টিনা সহ সবাইকেই দিতে হবে কঠিন পরীক্ষা। আলজেরিয়ার সমর্থকরা আশা করেন যে জাতীয় দল সেই দৃঢ়তা ও লড়াকু মনোভাব প্রদর্শন করবে, যা সাম্প্রতিক বছরগুলোতে তাদেরকে আফ্রিকার অন্যতম সেরা দলে পরিণত হতে সাহায্য করেছে। আর্জেন্টিনার সাথে ম্যাচের আগে, কোচ পেতকোভিচ দক্ষিণ আমেরিকান দলটির কারিগরি খেলার ধরণ এবং দ্রুত আক্রমণ-পাল্টা আক্রমণের মোকাবিলা করার জন্য কৌশলগত পরিকল্পনা তৈরির উপর বিশেষ জোর দিয়েছেন।

গ্রুপপর্বে আলজেরীয় দলের জন্য এটি অন্যতম বড় চ্যালেঞ্জ হবে, কারণ আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং তাদের দলে ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা অনেক বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। তাই, উত্তর আফ্রিকার এই প্রতিনিধির জন্য একটি শক্তিশালী কৌশলগত ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলজেরিয়া ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ইনজুরিতে আক্রান্ত হলেও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের ২৬ জনের দলে থাকবেন ত্যাগলিয়াফিকো। কারণ দলে তাকে গুরুত্বপূর্ণ মনে করছেন কোচ। লিওনেল মেসি এবং নিকোলাস ওতামেন্ডি একাদশে না থাকলে অধিনায়কের আর্মব্যান্ড পরেন বাঁ পায়ের ফুটবলার। কোচ তাকে দলের একজন নেতা হিসেবে দেখছেন। ত্যাগলিয়াফিকো একজন বিশেষজ্ঞ লেফটব্যাক। আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ওই পজিশনে অভিজ্ঞ ও কোচের কৌশল মেনে চলা ফুটবলার নেই। এরই মধ্যে মার্সেইতে খেলা ডিফেন্ডার লিওনার্দো বেলার্ডি ছিটকে গেছেন। তার জায়গায় মার্কো সেনসি আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ঢুকেছেন। অভিজ্ঞ ক্রিস্টিয়ান রোমেরো ইনজুরি কাটিয়ে প্রীতি ম্যাচ খেলতে পারেননি। তবে আলজেরিয়ার বিপক্ষে তাকে পাওয়ার আশা করছে আলবিসেলেস্তেরা। গা গরমের ম্যাচ খেলা হয়নি রাইটব্যাক নাহুয়েল মলিনারও। তবে মূল পর্বের ম্যাচ খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি।

২০২২ সালের বিশ্বজয়ের গৌরব নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে উত্তর আমেরিকায় গেছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলের সামনে এবার ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ ট্রফি ধরে রাখার অনন্য রেকর্ড গড়ার সুযোগ।

অন্যদিকে, আলজেরিয়া এবার তাদের পঞ্চম বিশ্বকাপ আসরে অংশ নিতে যাচ্ছে। এর আগে ১৯৮২, ১৯৮৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বকাপে খেলেছিল তারা। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে শেষ ১৬-তে পৌঁছানোই ছিল দলটির ইতিহাসের সেরা সাফল্য। গত ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার পর, এবার তারা আবারও বিশ্বমঞ্চে প্রত্যাবর্তন করল।

বুধবার সকালে  আর্জেন্টিনার চমৎকার কম্বিনেশন প্লে বা পাসিং গেম ও দীর্ঘ অভিজ্ঞতা, আর অন্যপক্ষে থাকছে শ্বাসরুদ্ধকর হাই-প্রেসিং এবং সরাসরি শারীরিক শক্তিনির্ভর গতিশীল ফুটবল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা ভালো করেই জানে, ২০২৬ বিশ্বকাপে তাদের আসর থেকে ছিটকে দিতে প্রতিটি প্রতিপক্ষই মরিয়া হয়ে মাঠে নামবে।

মাঝমাঠে রদ্রিগো ডি পল আর্জেন্টিনার সাম্প্রতিক সব সাফল্যের অন্যতম নেপথ্য কারিগর। স্কালোনির ছকে এবারও তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে মাঠ মাতাবেন। রক্ষণভাগেও আর্জেন্টিনার নেতার অভাব নেই। তবে গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজের চেয়ে গুরুত্বপূর্ণ কেউ নন। বিশেষ করে পেনাল্টি শুটআউটে টাইব্রেকার হিরো খ্যাত এই গোলরক্ষকের উপস্থিতি শিরোপাজয়ী দলটির জন্য সবসময়ই বড় শক্তি। রক্ষণপ্রাচীর সামলাতে ক্রিশ্চিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজের সেন্টার-ব্যাক জুটিও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বড় ভূমিকা পালন করবে।

টুর্নামেন্টের ধরন ও প্রতিপক্ষ বিবেচনা করে কোচ লিওনেল স্কালোনি ৪-৪-২ অথবা ৪-৩-৩ ফরমেশনে দল সাজাতে পারেন। তবে ধারণা করা হচ্ছে তার পরিকল্পনা মূলত ৪-৩-৩ ফরমেশন ধরে রাখা।

শিরোপাধারী দলটির আশা, অধিনায়ক মেসির নেতৃত্বে আবারও বিশ্বমঞ্চে সাফল্যের গল্প লেখা। আর ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে পারে বিশ্বকাপে মেসির শেষ অধ্যায়, যা আরও বাড়িয়ে দিয়েছে আবেগ ও প্রত্যাশা।

লিওনেল স্কালোনির দল শিরোপা ধরে রাখার মিশনটি দারুণভাবে শুরু করতে চাইবে, অন্যদিকে ‘ডেজার্ট ফক্সেস’ তাদের গতিময় আক্রমণ ও ফরোয়ার্ডদের দুর্দান্ত টেকনিক্যাল দক্ষতা দিয়ে চমক দেখানোর চেষ্টা করবে। এতো এতো পরিসংখ্যানের পরও মাঠের লড়াইয়ের দিকেই চোখ ভক্তদের। উভয় দলই চাইছে জয়ে এবারের বিশ্বকাপের শুরুটা রাঙানো। আর্জেন্টিনা না আলজেনিয়া- কে জিতবে বুধবার। উত্তরটা বলবে সময়ই। আপাতত সে পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে ফুটবল প্রেমিদের।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers