বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

খেলা

গ্রুপ পর্বের ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

ক্রীড়া ডেস্ক জুন ১৬, ২০২৬, ১৪:৪৭:৪০

157
  • গ্রুপ পর্বের ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার। তবে ভক্তরা আশা করেছিলেন দ্রুতিই জাতীয় দলের জার্সিতে ফিরবেন। তবে আপাতত তার ফেরা হচ্ছে না। তাকে অন্তত গ্রুপ পর্বের ম্যাচগুলোতে পাবে না ব্রাজিল।

দলীয় সূত্র জানিয়েছে, এক সপ্তাহ আগে যে মেডিকেল পরীক্ষা করানো হয়েছিল, সোমবার সেটিই আবার করা হয়েছে। যদিও ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। 

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি, দলের চিকিৎসকরা নেইমারকে নকআউট পর্বের জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলতেই বেশি গুরুত্ব দিচ্ছেন। সে ক্ষেত্রে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ- হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

৩৪ বছর বয়েসি নেইমার গত ১৭ মে সান্তোসের হয়ে খেলায় সময় পায়ের পেশির চোটে পড়েন। ১০ দিন পর ব্রাজিলের ক্যাম্পে যোগ দিলেও এখন পর্যন্ত দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারেননি। মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে কোচ আনচেলত্তি নেইমারের প্রসঙ্গে বলেছিলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। আমাদের প্রত্যাশা, তিনি সুস্থ হয়ে আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন।’

এর আগে শনিবার নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। শুক্রবার হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর আগামী ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers