শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে ক্লোসাকে স্পর্শ মেসির

ক্রীড়া ডেস্ক জুন ১৭, ২০২৬, ১৪:৩৬:০৩

149
  • সংগৃহীত

এবারের বিশ্বকাপে মাঠে নামার আগেই বেশ কিছু রেকর্ডর দ্বারপ্রান্তে ছিলেন লিওনেল মেসি। বুধবার বাংলাদেশ সময় সকালে আলজেরিয়ার বিপক্ষে খেলতে নেমেই কিং লিও গড়েন বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ড। শুধু তাই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার ১৫ গোলের রেকর্ড স্পর্শ করেন আর্জেন্টাইন মহাতারকা।

ক্যানসাস সিটিতে ম্যাচের ১৭তম মিনিটে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেন মেসি। ৬০তম মিনিটে প্রতিপক্ষ গোলকিপার লুকা জিদানের উপহার লুফে নিয়ে তিনি ব্যবধান বাড়ান। ৭৬ মিনিটে আরেকটি দুর্দান্ত গোলে মেসি আদায় করে নেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক। বিশ্বকাপের সর্বোচ্চ ২৭তম ম্যাচ খেলতে নেমে যার দেখা পেলেন তিনি। এই হ্যাটট্রিকের পথে মেসি গড়েছেন রেকর্ড, দিয়েছেন এবারের বিশ্বকাপেও দারুণ কিছুর বার্তাও।

এই ৩ গোলে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। কিলিয়ান এমবাপে, গার্ড মুলার ও রোনালদো নাজারিওকে ছাড়িয়ে হয়ে গেছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তার মতো ১৬ গোল আছে মিরোস্লাভ ক্লোসারও। পরের লক্ষ্য নিশ্চয়ই রেকর্ডটা নিজের করে নেওয়া।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আরেকটি বিশেষ রেকর্ডও গড়েছেন মেসি। বিশ্বকাপের ম্যাচে হ্যাটট্রিক করা সবচেয়ে বয়সী ফুটবলার এখন তিনি (৩৮ বছর ৩৫৭ দিন)। এর আগে রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ম্যাচে ৩৩ বছর ১৩০ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন পর্তুগিজ তারকা।

রোনালদোর একটি রেকর্ড ভেঙেছেন, ছুঁয়েছেন আরেকটি। পাঁচটি ভিন্ন আসরে গোল করার রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে জায়গা করে নিয়েছেন মেসি। গত বিশ্বকাপে এই রেকর্ড গড়েছিলেন রোনালদো। তাঁর ছিল টানা পাঁচ বিশ্বকাপে গোল। মেসি গোল করেছেন ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে। ব্যতিক্রম শুধু ২০১০ আসর।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers