বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

খেলা

‘দলের বোঝা নন, বুঝিয়ে দিলেন মেসি’

ক্রীড়া ডেস্ক জুন ১৭, ২০২৬, ১৮:২৩:৫১

146
  • ‘দলের বোঝা নন, বুঝিয়ে দিলেন মেসি’

বয়স ৩৯ ছুঁইছুঁই। তার ওপর আবার পড়েছিলেন চোটে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে কিছুদিন বেশ সমস্যায় পড়েছিলেন লিওনেল মেসি। তবে দ্রুতই সব প্রতিকুলতা জয় করেই তিনি ফিরেছেন। তারপরও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগের দিন কোচ লিওনেল স্কালোনির কাছে প্রশ্ন ছুঁটে গিয়েছিল, কিং লিও দলের বোঝা কি না? এই প্রশ্নে উত্তরে আর্জেন্টিনা কোচ দৃঢ় কণ্ঠে বলেছিলেন, মেসি এখন আগের চেয়ে আরও বেশি অপরিহার্য।

বুধবার সকালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ এক হ্যাাটট্রিক উপহার দেন মেসি। এরপরেই হয়ত সবাই বুঝে গেছেন কিং লিও এখনও ফুরিয়ে যাননি। আর্জেন্টিনাকে এখনও অনেক কিছুই দেয়ার সার্মথ্য রয়েছে তার।

আলজেরিয়ার বিপক্ষে তিন গোলের দুরত্ব এক ম্যাচেই মেসি বসলেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার (১৬টি) পাশে। ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলকেও পা রাখা হলো তার। বনে গেলেন ছয় বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলারও।

কেবল আক্রমণভাগে নেতৃত্ব দেয়া নয়, দলের প্রয়োজনে রক্ষণে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া থেকে শুরু করে মাঠ জুড়েই মেসি ছুটেছেন, ৮০তম মিনিটে মাঠ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত। দেখিয়ে দিয়েছেন, উত্তর আমেরিকা বিশ্বকাপের আর্জেন্টিনার ভার তিনি চওড়া কাঁধে বয়ে নিতে প্রস্তুত এখনও।

মেসির সপ্তদশ মিনিটের গোলের সুর বেঁধে দেয়া মিডফিল্ডার রদ্রিগো দে পলের কথায় উঠে এলো, খেলাটির প্রতি আটবারের রেকর্ড ব্যালন ডি’র জয়ীর নিবেদন এখনও অটুট আগের মতোই ‘লিও যেভাবে দলকে পরিচালনা করে এবং সামনে এগিয়ে নিয়ে যায়, এ কারণে তাকে দলে পাওয়াটা একটি বাড়তি সুবিধা। ব্যক্তিগত রেকর্ডের প্রতি তার কোনো মনোযোগ নেই। তিনি অগ্রাধিকার দেন দলকে এবং আমাদের কাছে সেটা অবিশ্বাস্য।’

এই বয়সেও যে ছন্দ ধরে রেখেছেন মেসি, দলের জন্য গুরুত্বপূর্ণ, সমালোচকদের জন্য সে প্রমাণ, কোচের আস্থার প্রতিদানও দিয়ে রাখলেন। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় স্কালোনি তাই এই মহাতারকার প্রশংসার জন্য যেন কোন শব্দই খুঁজে পাচ্ছিলেন না,  ‘লিও জন্য আমি বাকরুদ্ধ। কী বলতে পারি? সে অবিশ্বাস্য। ২০ বছর ধরে সে এটাই করছে। ফুটবল সংশ্লিষ্ট সবাই তাকে খেলতে দেখতে চায় এবং এটা তারা উপভোগ করে।’

খুব সম্ভবত এটাই মেসির শেষ বিশ্বকাপ। এই সম্ভাবনা দলটির সমর্থকদের মধ্যে প্রিয় তারকাকে নিয়ে তৈরি করেছে বাড়তি আবেগ। তারা আশা করছেন আরও একবার বিশ্বকাপ শিরোপা উঠবে মেসির হাতে।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers