শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা

৯৬ বছর পুরোনো কীর্তি স্পর্শ মেসির

ক্রীড়া ডেস্ক জুলাই ৮, ২০২৬, ১০:২৬:৫০

68
  • সংগৃহীত

ঢাকা: মিশরের বিপক্ষে শুরুতেই পেনাল্টি মিস করেন লিওনেল মেসি। তবে দলের সবচেয়ে প্রয়োজনীয় সময়ে ঠিক জ্বলে ওঠেন তিনি। গোলও করেন। এরফলে  প্রায় শত বছর আগের এক কীর্তি স্পর্শ করলেন আর্জেন্টিনা অধিনায়ক।

দ্বিতীয় আর্জেন্টাইন ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে আট গোল করলেন মেসি। ১৯৩০ সালে উদ্বোধনী আসরে এই কীর্তি গড়েন গিয়ের্মো স্তাবিলে।

মঙ্গলবার আটলান্টায় শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। পরের মিনিটে মেসির ক্রস থেকে ব্যবধান কমান ক্রিস্তিয়ান রোমেরো।

৮৩তম মিনিটে ডি-বক্সে জটলার মধ্যে মিশর বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে, গন্জালো মন্তিয়েলের কাটব্যাক পেয়ে জোরাল শটে সমতা টানেন মেসি, চলতি আসরে যা তার অষ্টম গোল।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তিও গড়লেন মেসি।

বিশ্ব মঞ্চে এই নিয়ে টানা ৯ ম্যাচে গোল করলেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী। ছয় ম্যাচের বেশি নেই আর কারো। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসির মোট গোল হলো ২১টি।

শেষ দিকে এনজো ফার্নান্দেজের নিঃশব্দ ঘাতকী হেড থেকে পাওয়া গোলে অবিশ্বাস্য জয়ের সঙ্গে কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

নিউজজি/সিআর/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers