শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা

‘পেনাল্টি মিসের পর মনে হয়েছিল আমিই দলকে ডুবালাম’

ক্রীড়া ডেস্ক জুলাই ৮, ২০২৬, ১১:১১:০৩

95
  • সংগৃহীত

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের শুরুতেই মঙ্গলবার রাতে গোল হজম করে আর্জেন্টিনা। তবে দ্রুত সময়ের মধ্যে সমতায় ফেরার দারুণ এক সুযোগ পেয়েছিল দলটি। কিন্তু ম্যাচের ১৯তম মিনিটে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি। তার শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন মিসরের গোলকিপার মোস্তফা শোবের! সে সময় মেসির মনে হয়েছিল, তার এই পেনাল্টি মিসই দলকে ডুবাবে।

শেষ পর্যন্ত অবশ্য মেসির ভাবনা ঠিক হয়নি। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা ম্যাচটি জিতেছে ৩-২ গোলে। তিনি নিজেও একটা গোল করেন। সতীর্থের একটা গোলে অবদানও রাখেন।

ম্যাচ শেষে পেনাল্টি মিসের পর কী মনে হয়েছিল তা জানান মেসি, ‘পেনাল্টি মিস করার পর আমি ভীষণ রেগে গিয়েছিলাম নিজের ওপর। যেভাবে আমি শটটা নিয়েছি, তাতে আমার মনে হচ্ছিল, আমি পুরো দলকে ডুবিয়ে দিলাম।’

২-০ গোলে পেছনে পড়ার পর দুর্দান্তভাবে ম্যাচে ফিরে জেতায় দারুণ খুশি মেসি, ‘২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো সহজ নয়। পরবর্তী রাউন্ডে যেতে পেরে আমি খুশি এবং যেভাবে আমরা এটা করেছি তা নিয়েও। ২-০ হওয়ার পর পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছিল এবং আবারও ম্যাচটি নিজেদের দিকে ঘুরিয়ে নেওয়াটা অনেক রোমাঞ্চকর যাত্রা ছিল।’

মিসরের বিপক্ষে ২ গোলে পেছনে পড়ার পরও মানসিকভাবে শক্তই ছিল আর্জেন্টিনা। যা আরও একবার মনে করিয়ে দিলেন মেসি,  ‘এই দলটা আরও একবার প্রমাণ করেছে, যা আমি অনেকবার বলেছি। আর আমি এটা জানি কারণ আমি ওদের চিনি, আমি জানি ওরা কীভাবে কাজ করে। এই গ্রুপটি লড়াই করতে বা বিশ্বাস রাখতে জানে। ওদের পাশে থাকাটাও আমার জন্য একটি সম্মানের বিষয়; আমরা যেকোনো দলের বিরুদ্ধে লড়াই করব।’

এদিকে ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজতে কান্নায় ভেঙে পড়েন মেসি। একপর্যায়ে নিজের জার্সি খুলে ফেলেন তিনি। তখন সতীর্থরা এসে ঘিরে ধরেন তাকে। কিছুক্ষণ পর সবার মধ্যমণি হয়ে ওঠেন মেসি। এরপর তাকে শূন্যে ভাসিয়ে ম্যাচ জয়ের উদযাপন সারে আর্জেন্টিনা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers