শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা

বিশ্বকাপ অভিযান শেষ কোচ নতুন পেল মেক্সিকো

ক্রীড়া ডেস্ক জুলাই ৯, ২০২৬, ১১:২৬:৩১

96
  • সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোয় ম্যাচে ৩–২ গোলে হেরে বিদায় নেয় স্বাগতিক মেক্সিকো। এরপর মেক্সিকো কোচের পদ ছাড়েন হাভিয়ের আগুয়েরে। তার জায়গায় নতুন কোচ হিসেবে রাফায়েল মার্কুইজকে নিয়োগ দিয়েছে দেশটি। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে তার হাতে এল ত্রির দায়িত্ব তুলে দিয়েছে মেক্সিকান ফুটবল ফেডারেশন।

মার্কুইজ মেক্সিকোর ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়। ‘এল কাইজার’খ্যাত মার্কুইজকে কেউ কেউ মেক্সিকোর ইতিহাসে সেরা ডিফেন্ডার হিসেবেও বিবেচনা করেন। ৪৭ বছর বয়সী মার্কুইজ বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতেছেন।

আনুষ্ঠানিক এক বিবৃতিতে নতুন কোচ হিসেবে মার্কুইজের নাম ঘোষণা করে এফএমএফ। যদিও এটিই হবে কোনো সিনিয়র জাতীয় দলের প্রধান কোচ হিসেবে তার প্রথম দায়িত্ব। তবে ফুটবলার ও সহকারী কোচ হিসেবে আগের অভিজ্ঞতার কারণেই তাকে দলটির ডাগআউটে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

৪৭ বছর বয়সী মার্কুইজকে অনেকেই মেক্সিকোর সর্বকালের সেরা ডিফেন্ডার মনে করেন। বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, চারটি লা লিগাসহ অসংখ্য দেশীয় ও আন্তর্জাতিক শিরোপা জিতেছেন তিনি। শুধু ক্লাব ফুটবল নয়, জাতীয় দলের জার্সিতেও গড়েছেন অনন্য কীর্তি। ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮; টানা পাঁচটি বিশ্বকাপে মেক্সিকোর প্রতিনিধিত্ব করেছেন মার্কুইজ। দীর্ঘ সময় অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে নিজেকে দেশের অন্যতম সফল ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

ফুটবল ক্যারিয়ার শেষে কোচিংয়ে নাম লেখান মার্কুইজ। বার্সেলোনার যুব দলে দায়িত্ব পালন করার পর মেক্সিকো জাতীয় দলে হাভিয়ের আগুয়েরের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এবার সহকারী থেকে প্রধান কোচের দায়িত্ব পেলেন তিনি।

মার্কুইজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ২০৩০ বিশ্বকাপকে লক্ষ্য করে একটি শক্তিশালী দল গড়ে তোলা। পাশাপাশি কনকাকাফ গোল্ড কাপ, কনকাকাফ নেশনস লিগসহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টেও দলকে সাফল্য এনে দেয়ার প্রত্যাশা থাকবে তার কাছে।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers