বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

মেরিনোর শেষ মুহূর্তের গোলে সেমিফাইনালে স্পেন

ক্রীড়া ডেস্ক জুলাই ১১, ২০২৬, ১০:২৬:২১

125
  • সংগৃহীত

দারুণ খেলা স্পেনের সামনে প্রাচীর হয়েই দাঁড়িয়েছিলেন থিবো কর্তোয়া। তবে ম্যাচ শেষ হওয়ার মিনেট বিশেক আগে চোট পেয়ে মাঠে ছাড়েন তিনি। তার বিদায়ে যেন পথ হারায় বেলজিয়াম। এ সুযোগে শেষ মুহূর্তে  মিকেল মেরিনো গোল করে বেলজিকদের বিদায় করে স্পেনকে সেমিফাইনালে তুলে নিলেন।

লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জিতেছে স্পেন। ফাবিয়ান রুইজ গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতা টানেন শার্লে ডে কেটেলারা। আর শেষ দিকে ব্যবধান গড়ে দেন মেরিনো। পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটা যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটা শুরু তিনি । সেদিন বদলি নেমে শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে বিদায় করে স্পেনকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন মেরিনো। শুক্রবার একইভাবে শেষ মুহূর্তে বদলি নেমে গোল করে স্পেনকে সেমিফাইনালে নিয়ে গেছেন তিনি। এর ফলে ১৬ বছর পর আরও সেমিফাইনালের টিকিট পেল দলটি। সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স।

লস অ্যাঞ্জেলেসে উপভোগ্য এক কোয়ার্টার ফাইনাল উপহার দিয়েছে দুই দল।  শুরু থেকে স্পেনের নিয়ন্ত্রণে ছিল ম্যাচ। সুযোগ পেলে বেলজিয়ামও চেষ্টা চালায় আক্রমণে ওঠার। তবে প্রথমে বাজিমাত করে স্পেনই। ৩০ মিনিটে দারুণ এক আক্রমণে দানি ওলমোর প্রচেষ্টা ঠেকিয়ে দেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া, ফিরতি শটে বল জালে জড়িয়ে স্পেনকে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪১ মিনিটে এই গোল শোধ করে বেলজিয়াম। টিমোথি কাস্তানিয়ের দারুণ এক ক্রস থেকে অসাধারণ হেডে জাল খুঁজে নেন চার্লস ডি কেটেলারার। এর ফলে বিশ্বকাপে টানা ৬০০ মিনিটের বেশি সময় গোল না খাওয়া স্পেন অবশেষে গোল হজম করল।

সমতা ফেরালেও ম্যাচে স্পেনের সঙ্গে গতি, আক্রমণ ও সুযোগ তৈরিতে পেরে ওঠেনি বেলজিয়াম। পাশাপাশি হুটহাট যেসব সুযোগ তৈরি হয়েছিল, সেগুলোও শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি তারা।

এদিন ম্যাচের ৭২ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়া কোর্তোয়ার বদলি হিসেবে মাঠে নামেন লামেন্স। এই সেই লামেন্সই ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে করেছেন বড় ভুল, যা কাজে লাগিয়েছেন মেরিনো। বিষয়টি অবশ্য স্প্যানিশ মিডফিল্ডারের জন্য নতুন কিছু নয়। আর্সেনালের হয়ে বারবার গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করেছেন তিনি, এখন জাতীয় দলের হয়েও সেটাই করে চলেছেন। এই বিশ্বকাপের নকআউট পর্বে টানা দ্বিতীয় ম্যাচে শেষ দিকে জয়সূচক গোল করলেন।

স্পেনের কাছে হেরে বিদায়ের মধ্য দিয়ে বেলজিয়ামের সোনালি প্রজন্মের শেষ তিন প্রতিনিধিরও বিশ্বকাপ জেতার স্বপ্ন থেমে গেল। ২০৩০ সালে ৩৭ বছর বয়সী রোমেলু লুকাকু, ৩৮ বছর বয়সী থিবো কোর্তোয়া এবং ৩৯ বছর বয়সী কেভিন ডি ব্রুইনার বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

অন্যদিকে বেলজিয়ামের বিদায়ে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। মঙ্গলবার রাতে ডালাসের এই ম্যাচ হবে এবারের আসরের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি। অনেকের চোখে এটিই আসলে আগাম ফাইনাল, যেখানে টুর্নামেন্টের সেরা দুই দলই একে অপরের বিপক্ষে নামছে।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers