বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

খেলা

আর্জেন্টিনা ম্যাচের আগে সুইজারল্যান্ড শিবিরে বড় ধাক্কা

ক্রীড়া ডেস্ক জুলাই ১১, ২০২৬, ১০:৩০:১৪

103
  • সংগৃহীত

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সোমবার বাংলাদেশ সময় সকালে আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। তার আগেই বড় ধাক্কা খেয়েছে দলটি। এবারের বিশ্বকাপে দলটির সেরা খেলোয়াড় যিনি, সেই ইয়োহান মানজাম্বি তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে পারছেন না।

এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে ২০০ মিনিটে মাঠে কাটিয়ে ইয়োহান মানজাম্বি গোল করেছেন তিনটি, অ্যাসিস্ট করেছেন দুটি। তার মাঠে থাকা অবস্থায় সুইজারল্যান্ড প্রতি ৯০ মিনিটে গড়ে ৩.৬টি গোল করেছে। কিন্তু তাকে ছাড়া খেলা ২৮০ মিনিটে গোল মাত্র একটি।

হাঁটুর ইনজুরির কারণে কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও খেলতে পারেননি মানজাম্বি, আর সেই চোটই তাকে আর্জেন্টিনার বিপক্ষ ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন বলেন, ‘দুর্ভাগ্যবশত, মানজাম্বির চোট আমাদের অনেক বড় ক্ষতি করে দিল। এটি সত্যিই বড় ধাক্কা। সে দারুণ ফর্মে ছিল। আনন্দ নিয়ে খেলছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, সে খেলতে পারছে না।’

৭২ বছর পর কোয়ার্টার-ফাইনালে ওঠা সুইজারল্যান্ডের সামনে প্রথমবারের মতো সেমি-ফাইনালে খেলার হাতছানি। ঠিক তখনই দলটি পেল বড় এক দুঃসংবাদ।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers