বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

খেলা

বিশ্বকাপ থেকে বিদায়ের চারদিন পর ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

ক্রীড়া ডেস্ক জুলাই ১১, ২০২৬, ১০:৫৩:৪১

110
  • সংগৃহীত

২০০২ সালের পর থেকেই যেন বিশ্বকাপের শিরোপাটা বড্ড অচেনা ব্রাজিলের কাছে। এবারের বিশ্বকাপে তাদের যাত্রাটা থেমেছে শেষ ষোলোতেই। যা কোনভাবেই ভুলতে পারছে না সেলেসাওরা। দলের এমন হতাশাজনক বিদায়ে ৪ দিন পর সমর্থকদের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে বুকভাঙা কষ্ট নিয়ে ক্ষমা চেয়েছেন দলের অন্যতম তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

চোটের কারনে এবারের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলতে পারেননি রদ্রিগো ও এস্তেভাওয়ের মতো আক্রমণভাগের দুই মূল ভরসা। এরপর খেলা চলাকালে চোটের তালিকায় যোগ হন রাফিনিয়া ও লুকাস পাকেতা। তাই দলের আক্রমণভাগের পুরো চাপ এসে পড়েছিল ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। সেই গুরুদায়িত্ব তিনি দারুণভাবে সামলেছেন। কিন্তু শেষ ষোলোর নকআউট লড়াইয়ে নরওয়ের বিপক্ষে দলকে আর জেতাতে পারেননি। তাই  হারের চার দিন পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে ভিনিসিয়ুস লিখেছেন, ‘বিশ্বকাপের আরেকটা হতাশার গল্প লেখার পর কী লিখব, তা আবারও ভাবছি। সবাইকে আমাকে সমর্থন করতে ও আমাদের স্বপ্নকে আগলে রাখতে দেখেছি। তাই এখন চুপ করে থাকাটা অন্যায় হবে। তবে পুরো বিষয়টি ভেবে দেখার জন্য আমার কয়েকটা দিন দরকার ছিল।’

নিজের পোস্টে সমর্থকদের উদ্দেশে ভিনিসিয়ুস  আরও লিখেছেন, ‘জাতীয় দলের জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। আর বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি জানি আমি কতটা প্রস্তুতি নিয়েছিলাম, কতটা মনোযোগী ছিলাম এবং আপনাদের ও আমার পরিবারের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। আমি অনেক বেশি হতাশ। আরও অনেক দূর যাওয়ার মতো শক্তিশালী দল আমাদের ছিল, কিন্তু আমরা পারিনি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আবারও দলকে বিশ্বসেরা বানানোর জন্য আমি লড়াই করে যাব।’

এবারের বিশ্বকাপে ব্রাজিলের ৫ ম্যাচে ভিনি করেছেন ৪টি গোল ও ১টি অ্যাসিস্টও। তবে সতীর্থরা জ্বলে না ওঠায় তিনি দলকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। তাই কষ্টটা একটুই বেশিই পেয়েছেন। যে কারনে ভক্তদের কাছে ক্ষমা চাইতে তার লেগে গেল ৪ দিন।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers