বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

খেলা

উরুগুয়ের দায়িত্বে এবার কিংবদন্তি ফোরলান

ক্রীড়া ডেস্ক জুলাই ১৩, ২০২৬, ১০:৫৭:৩৬

109
  • সংগৃহীত

বিশ্বকাপ থেকে উরুগুয়ে গ্রুপ পর্বেই বিদায় নেওয়ায় কোচের দায়িত্ব ছাড়েন মার্সেলো বিয়েলসা। তারই ছেড়ে দেয়া ডাগআউটে এবার দাঁড়াচ্ছেন কিংবদন্তি ডিয়েগো ফোরলান। উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের (এইউএফ) সভাপতি ইগনাসিও আলোনসো নিশ্চিত করেছেন ২০২৭ সালের মার্চ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন তিনি। শুধু জাতীয় দল নয়, উরুগুয়ের অনূর্ধ্ব-২০ দলের দেখভালও করবেন ৪৭ বছর বয়সী সাবেক স্ট্রাইকার।

জাতীয় দলের দায়িত্ব নেয়ার আগে ফোরনালের কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০২০ সালে দেশটির শীর্ষ লিগের ক্লাব পেনারোলে। পরের বছর এতেনাসের হয়েও কাজ করেছেন দেশটির কিংবদন্তি।

কোচিং ক্যারিয়ার দীর্ঘ না হলেও খেলোয়াড়ি ক্যারিয়ার বেশ সমৃদ্ধ তার।

৪৭ বছর বয়সী ফোরলান উরুগুয়ের ইতিহাসে কিংবদন্তি খেলোয়াড়। এক যুগের ক্যারিয়ারে দেশটির হয়ে জিতেছেন ২০১১ সালের কোপা আমেরিকা। ২০০২ সালে অভিষেক হওয়া ফোরলান গোল করেছেন ১১২ ম্যাচে ৩৬টি। তবে ২০১৪ সালে বিদায় নেওয়া তারকার সবচেয়ে বড় পরিচয় যেন ২০১০ বিশ্বকাপে ‘গোল্ডেন বল’ বিজয়ী। ওই বিশ্বকাপে যৌভাবে সর্বোচ্চ ৫ গোল করেন তিনি। দীর্ঘ পেশাদার ক্লাব ফুটবলে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাথলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের হয়ে।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers