বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

খেলা

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল: কে এগিয়ে?

ক্রীড়া ডেস্ক জুলাই ১৫, ২০২৬, ১৩:৫১:৫১

145
  • সংগৃহীত

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রাত ১টায় ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগে এ দুই দলের লড়াইকে খুবই হাড্ডাহাড্ডি মনে করছে অপ্টা সুপার কম্পিউটার। তবে হিসাবের দিক থেকে সামান্য এগিয়ে ইংলিশরা।

অপ্টার সিমুলেশন অনুযায়ী, ফাইনালে ওঠার সম্ভাবনা ইংল্যান্ডের ৫১.৯ শতাংশ। আর্জেন্টিনার সম্ভাবনা ৪৮.১ শতাংশ। দুই দলের ব্যবধান মাত্র ৩.৮ শতাংশ হওয়ায় ম্যাচটি কোন দিকে যাবে তা আগে থেকে বলা কঠিন।

খেলার নির্ধারিত সময়ে জয়ের সম্ভাবনাতও এগিয়ে ইংল্যান্ড। তাদের জয়ের সম্ভাবনা ৩৮.২ শতাংশ। আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩২.০ শতাংশ। ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৯.৭ শতাংশ, অর্থাৎ প্রয়োজনে লড়াই অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকার পর্যন্ত গড়াতে পারে।

এখন পর্যন্ত ১৪ বার দেখা হয়েছে ইংল্যান্ড-আর্জেন্টিনার। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ৬ বার, আর্জেন্টিনা জিতেছে ২ বার এবং ৬টি ম্যাচ ড্র হয়েছে। তবে ১৯৯৮ বিশ্বকাপে শেষ ষোলোয় ড্র হওয়া ম্যাচে টাইব্রেকারে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

নির্ধারিত সময়ে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের সর্বশেষ হার ১৯৮৬ বিশ্বকাপের সেই বিখ্যাত কোয়ার্টার ফাইনালে। এরপর গত পাঁচটি মুখোমুখি ম্যাচে স্বাভাবিক সময়ে অপরাজিত আছে ইংল্যান্ড।

বিশ্বকাপে এই নিয়ে ষষ্ঠবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। পরিসংখ্যান বলছে, বড় মঞ্চে দুই দলের লড়াই সবসময়ই উত্তেজনাপূর্ণ হয়ে থাকে।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers