বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

খেলা

‘সেমিফাইনালে সব চাপ থাকবে আর্জেন্টিনার ওপর’

ক্রীড়া ডেস্ক জুলাই ১৫, ২০২৬, ১৪:১৭:২১

161
  • সংগৃহীত

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের হাইভোল্টেজ সেমিফাইনালের আগে শুরু হয়েছে মনস্তাত্ত্বিক লড়াই। ইংলিশ ডিফেন্ডার মার্ক গেহির মতে শেষ চারের লড়াইয়ে, সব চাপ থাকবে আর্জেন্টিনার ওপর।

দুই দেশ অতীতে মাঠের লড়াইয়ে বেশ কিছু মহাকাব্যিক ম্যাচ উপহার দিয়েছে। ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার সেই হ্যান্ড অফ গড গোল এখনো ইংলিশ ফুটবলের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হয়ে আছে। আবার ১৯৯৮ সালের বিশ্বকাপে নকআউট ম্যাচে ডেভিড বেকহ্যামের লাল কার্ড দেখার ঘটনাও সমর্থকদের মনে দাগ কেটে আছে।

মাঠের বাইরে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ নিয়ে উত্তেজনা এখনও বিদ্যমান, যে ব্রিটিশ অঞ্চলটিকে আর্জেন্টিনা মালভিনাস বলে দাবি করে থাকে। তবে ইংল্যান্ডের ডিফেন্ডার এজরি কনসা স্পষ্ট জানিয়েছেন, দল মাঠের বাইরের এসব আলোচনা থেকে নিজেদের দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। ‘আমাদের শুধু নিজেদের ওপর মনোযোগ দিতে হবে। পেছনের ইতিহাস ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে এবং তা নিয়ে খুব বেশি উত্তেজিত হওয়া চলবে না। মাঠে নেমে আমরা আমাদের সেরা খেলাটাই খেলার চেষ্টা করব।’

এদিকে ইংলিশ ডিফেন্ডার মার্ক গিয়েহির মতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় সব চাপ আসলে আর্জেন্টিনার ওপরেই। ‘আমাদের ওপর কোনো চাপ নেই। কিসের চাপ? সব দায়িত্ব তো ওদের। ওরা বিশ্বচ্যাম্পিয়ন, খেতাব ধরে রাখার দায় ওদেরই। তাই আমাদের ওপর বিন্দুমাত্র চাপ নেই। সত্যি বলতে, দলের সবাই ভীষণ রোমাঞ্চিত। এত বড় একটা মঞ্চ, বিশ্বমানের সব খেলোয়াড়—সবাই তাদের বিরুদ্ধে খেলার এই সুযোগটি উপভোগ করতে এবং মাঠে নামার জন্য মুখিয়ে আছে।’

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে আছেন তিনি। তবে আর্জেন্টিনা একক নির্ভর দল নয় সেটাও মনে করিয়ে দিলেন গেহি, ‘মেসি একজন অসাধারণ খেলোয়াড়, সম্ভবত ইতিহাসের অন্যতম সেরা। তাই তাকে থামানোর জন্য আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব। কিন্তু মাঠে তো শুধু সে একাই থাকবে না, দলে আরও অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। তাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের ওপর পূর্ণ মনোযোগ রাখা এবং আমাদের পরিকল্পনাগুলো মাঠে সঠিকভাবে কাজে লাগানো।’

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers