বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

‘মেসিই সর্বকালের সেরা, সবচেয়ে বিপজ্জনকও’

ক্রীড়া ডেস্ক জুলাই ১৬, ২০২৬, ১৩:৩৬:০৭

162
  • সংগৃহীত

একজন ফুটবলারকে নিয়ে যতরকম প্রশংসা করা যায় তা প্রায় সব শেষ লিওনেল মেসির জন্য। তারপরও প্রতিনিয়ত যেন নতুন করেই নিজেকে চেনাচ্ছেন তিনি। শুধু ভক্ত-সমর্থকরাই নয়, মেসির মায়াবী বিভ্রমে বশীভূত হন প্রতিপক্ষ ফুটবলাররাও। বিশ্বকাপের সেমি-ফাইনালে হারের পর যেমন, মেসির প্রশংসা করতে গিয়ে হ্যারি কেন বললেন, আর্জেন্টাইন জাদুকরই সর্বকালের সেরা ফুটবলার।

আটলান্টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে শুধু গোলটাই করতে পারেননি মেসি। এর বাইরে একজন ফুটবলারের পক্ষে যা কিছু সম্ভব, সবই করেছেন ৩৯ বছর বয়সী তারকা।

শেষ পর্যন্ত তার দুই অ্যাসিস্ট থেকেই গোল করে আর্জেন্টিনার আরেকটি প্রত্যাবর্তনের গল্প রচনা করেছেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ। ম্যাচ শেষে তাই হেরে গেলেও মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিতে কার্পণ্য করলেন না কেন, ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়দের ক্ষেত্রে যেমনটা হয়, তাদের কাছে যখন ফাইনাল থার্ডে (প্রতিপক্ষের পেনাল্টি বক্সের কাছাকাছি এলাকা) বল থাকে, তারা যেকোনো মুহূর্তে জাদু দেখাতে পারে।’

তিনি আরও বলেন, ‘সে (লিওনেল মেসি) আজ আবার সেটাই করেছে। নিঃসন্দেহে সে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। আর এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে।’

বুধবার ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল ইংল্যান্ড। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে লিড নেয় তারা। সেখান থেকে ৮৫ মিনিটে সমতা ফেরান এনজো। পরে নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে মেসির মাপা ক্রসে চমৎকার হেডে বল জালে জড়িয়ে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন লাউতারো। যে কারনে কষ্টটা একটু বেশিই কেনের।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers