বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

বিশ্বকাপে দাপুটে পারফরম্যান্সের রহস্য জানালেন মেসি

ক্রীড়া ডেস্ক জুলাই ১৮, ২০২৬, ১০:৫৫:০৩

137
  • সংগৃহীত

বয়স ৩৯। তবে মাঠের ফুটবলে এখনও যেন টগবগে এক তরুণ লিওনেল মেসি। উত্তর আমেরিকা বিশ্বকাপের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছেন তিনি। প্রায় প্রতি ম্যাচেই পেয়েছেন জালের দেখা। এরইমধ্যে ৮ গোলে রয়েছেন গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে। কিভাবে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছেন রহস্যটা এবার নিজেই জানালেন কিং লিও।

এবার প্রথম পাঁচ ম‍্যাচে মেসি করেন আট গোল। পরের দুই ম‍্যাচে জালের দেখা পাননি তিনি। ওই দুই ম‍্যাচে অ‍্যাসিস্ট করে দলের জয়ে ভূমিকা রাখেন আর্জেন্টিনা অধিনায়ক।ইংল‍্যান্ডের বিপক্ষে ম‍্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়ক নিজের প্রস্তুতি সস্পর্কে কিছুটা ধারণা দেন, ‘গত বছরের আগ পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত নেইনি। নিয়মিত (কোচ লিওনেল) স্কালোনির সঙ্গে কথা বলতাম। সম্ভাব্য সেরা পর্যায়ে পৌঁছাতে সবকিছু করেছি। এক বছর আগ থেকে প্রস্তুতি শুরুর পাশাপাশি নিয়মিত অনুশীলন করেছি।’

মেসি আরও বলেন, ‘পুরো ডিসেম্বর আর্জেন্টিনায় কাটিয়ে সকাল-বিকাল অনুশীলন করেছি। আমি জানতাম, সম্ভাব‍্য সেরা প্রস্তুতি নিতে এবং বিশ্বকাপ উপভোগ করতে আমাকে নিজের সবটুকু দিতে হবে।’

কঠের ঐ অনুশীলনের ফল এখন পাচ্ছেন মেসি। এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে তিনি খেলেছেন ৭১২ মিনিট। আট গোল ও চার অ‍্যাসিস্ট করে গোল্ডেন বুটের পাশাপাশি গোল্ডেন বলের লড়াইয়েও এগিয়ে আছেন তিনি।

ফিটনেসের দিক থেকে দারুণ অবস্থায় আছেন মেসি। এছাড়া, কোচ স্কালোনি পুরো দলকে গড়ে তুলেছেন অধিনায়ককে কেন্দ্র করে। ম‍্যাচের পর ম‍্যাচ এর সুফল পাচ্ছে আর্জেন্টিনা। এবারের আসরে এরই মধ‍্যে বেশ কিছু রেকর্ড গড়েছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আছেন চূড়ায়।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers