বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

‘ইয়ামাল ইতিহাস গড়তে পারে, তবে আরেকটু অপেক্ষা করতে হবে’

ক্রীড়া ডেস্ক জুলাই ১৮, ২০২৬, ১১:৫৮:৪১

115
  • সংগৃহীত

বর্তমান সময়ের অন্যতম সেরা উদীয়মান তারকা লামিনে ইয়ামাল। স্পেনের জার্সিতে বিশ্বকাপ মঞ্চেও দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে পৌঁছে গেছেন ফাইনালে। রবিবার রাতে আর্জেন্টিনার মুখোমুখি শিরোপা নির্ধারনী ম্যাচে নামবেন তিনি। এই মহারণের আগে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন লিওনেল মেসি। সেখানে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে জানিয়ে দিয়েছেন-ইতিহাস গড়তে হলে তাকে অন্তত আরেকটু অপেক্ষা করতে হবে।

বাদমাধ্যমের সঙ্গে কথা বলার এক পর্যায়ে ইয়ামাল প্রসঙ্গে মেসি বলেন, ‘ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার। আমি তাকে অনেক দিন ধরেই অনুসরণ করছি, কারণ সে এমন একটি ক্লাবে (বার্সেলোনা) খেলে, যেটিকে আমি ভালোবাসি। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্ব ফুটবলের আইকনে পরিণত হয়েছে। সামনে তার পুরো ক্যারিয়ার পড়ে আছে এবং ইতিহাস গড়ার দারুণ সুযোগও রয়েছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যেন সেটা এবার না হয়।’

দুই প্রজন্মের এই দুই তারকার প্রথম সাক্ষাৎয়ের গল্পটা মোটামুটি সবার জানা। ১৯ বছর আগে মেসির সঙ্গে প্রথম সাক্ষাৎ ইয়ামালের। সেটা ছিল ২০০৭ সালের ডিসেম্বর মাস। বার্সেলোনা ফাউন্ডেশন এবং কাতালান দৈনিক দিয়ারিও স্পোর্তের একটি দাতব্য ক্যালেন্ডার তৈরির অংশ হিসেবে ইয়ামালের সঙ্গে ছবি তোলেন তখনকার বার্সেলোনা তারকা মেসি। ছোট্ট এক প্লাস্টিকের বাথটাবে বসা পাঁচ মাস বয়সী ইয়ামালকে মেসির গোসল করিয়ে দেওয়ার সে ছবি ঘুরেফিরে অনেকবারই আলোচনায় এসেছে। এবার সেই ছবি নিয়ে মুখ খুললেন মেসি, ‘আমি যখন ওর সঙ্গে ছবি তুলেছিলাম, তখন সে ছিল ছোট্ট একটি শিশু। আর এখন বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে খেলতে নামব-এটা সত্যিই অবিশ্বাস্য। জীবনে এমন ঘটনাও ঘটে! এখন সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’

প্রশংসার পাশাপাশি ইয়ামালকে থামানোর প্রত্যয়ও জানিয়েছেন মেসি, ‘আমি চাই ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, কারণ ওর ভালো মানে বার্সেলোনারও ভালো। কিন্তু ফাইনালে আমরা চেষ্টা করব যেন ও নিজের সেরাটা খেলতে না পারে। যদিও সেটা সহজ হবে না। স্পেনের অনেক ভালো খেলোয়াড় আছে এবং তাদের খেলার ধরনও দুর্দান্ত। তবে আমাদেরও নিজেদের শক্তি রয়েছে।‘

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers