রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

খেলা

আক্ষেপ নিয়েই দেশে ফিরলেন নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক আগস্ট ৩, ২০২৬, ১৪:৪১:০৪

108
  • আক্ষেপ নিয়েই দেশে ফিরলেন নাহিদ রানা

লাল বলের ক্রিকেটে সম্প্রতি বল হাতে দারুণ রয়েছেন নাহিদ রানা। তাই অস্ট্রেলিয়া সফরে তার গতি আর বাউন্স কেমন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে ব্যাটারদের, সেই কৌতূহল ছিল প্রবল। তবে তার আগেই চোটের কবলে পড়েছেন তিনি। ছিটকে গেছেন এ সিরিজ থেকে। যদিও চোটের চিকিৎসা নিতে কদিন আগে অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন টাইগার এই পেসার। চিকিৎসা শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন তিনি।

জানা গেছে, সাইড স্ট্রেইনের চোটের জন্য নয়, বরং দুই পায়ের দীর্ঘদিনের শিনবোনের সমস্যার চিকিৎসা নিতেই অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন এই পেসার। ক্রনিক শিনবোন সমস্যার কারণে টিবিয়ার ভেতরের অংশে দীর্ঘদিন ধরেই ব্যথা অনুভব করেন তিনি। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়ার পর আপাতত দেশে ফিরে এসেছেন। বিসিবি সূত্রে জানা গেছে, আগের চেয়ে ভালো অবস্থায় আছেন নাহিদ। পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসনের পথ নির্ধারণ হবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী।

নাহিদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ লুকাননি বাংলাদেশের হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। তার বিশ্বাস, এই পেসারকে অস্ট্রেলিয়ার উইকেটে দেখা গেলে তা হতে পারত দারুণ এক অভিজ্ঞতা। তবে এখন সেই হতাশা আঁকড়ে ধরে থাকার কোনো মানে দেখছেন না তিনি।

সালাউদ্দিন বলছিলেন, ‘সত্যি বলতে নাহিদ রানা থাকলে আমিও খুব রোমাঞ্চিত ছিলাম। কবে দেখব নাহিদ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের বাউন্সার মারছে, সেই অপেক্ষায় ছিলাম। কিন্তু যেহেতু সেটা হচ্ছে না, এখন হা-হুতাশ করে লাভ নেই। যারা আছে, তারা যদি একটু বুদ্ধি খাটিয়ে বল করতে পারে, তারাও অনেক ভালো করবে।’

অনিশ্চয়তা থাকলেও শেষ মুহূর্তে দলে জায়গা পেয়েছেন চোট থেকে সেরে ওঠা অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার লিটন দাস। প্রথম টেস্টের আগে ফিটনেস টেস্টে ভালো করলে একাদশে থাকতে পারেন তিনি। না হলে দ্বিতীয় টেস্টে তাকে দলে নেয়ার চিন্তা টিম ম্যানেজমেন্টের।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর শুরু হবে আগামী ১৩ আগস্ট। স্বাগতিদের বিপক্ষে প্রথম টেস্ট ডারউইনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ আগস্ট সাউথ ম্যাকায়েতে।

নিউজজি/সিআর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers