রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

খেলা

চিলিতে পৌঁছেই সমর্থকদের ভালোবাসায় ভাসলেন ভোজিনহা

ক্রীড়া ডেস্ক আগস্ট ৩, ২০২৬, ২০:৩১:৪৬

295
  • চিলিতে পৌঁছেই সমর্থকদের ভালোবাসায় ভাসলেন ভোজিনহা

২০২৬ ফিফা বিশ্বকাপে রূপকথার মতো পারফরম্যান্স করে ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করেছিলেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার চিলিতে পা রাখতেই পেলেন রাজকীয় সংবর্ধনা। দীর্ঘ অপেক্ষা ও একাধিক ভ্রমণ জটিলতার পর অবশেষে সান্তিয়াগো বিমানবন্দরে পৌঁছান ৪০ বছর বয়সী এই গোলকিপার। সেখানে শত শত সমর্থক “ভোজিনহা, ভোজিনহা” ধ্বনি তুলে তাকে স্বাগত জানান।

চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে-এ যোগ দিতে দেশটিতে এসেছেন ভোজিনহা। বিমানবন্দরে সমর্থকদের উচ্ছ্বাসে বারবার হাত নেড়ে অভিবাদনের জবাব দেন তিনি। অনেকেই তার সঙ্গে ছবি তোলেন, অটোগ্রাফ নেন এবং বিশ্বকাপে তার স্মরণীয় পারফরম্যান্সের প্রশংসা করেন।

বিশ্বকাপে কেপ ভার্দের জার্সিতে ভোজিনহার দুর্দান্ত গোলরক্ষণই তাকে বিশ্ব ফুটবলের আলোচনায় নিয়ে আসে। স্পেন, উরুগুয়ে ও আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে একের পর এক অসাধারণ সেভ করে তিনি কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর কাড়েন। তার জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যাও কয়েক সপ্তাহের মধ্যে কয়েক লাখ থেকে কোটি ছাড়িয়ে যায়।

চিলিতে তার আগমন ঘিরে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ভ্রমণ বিলম্ব এবং অন্য একটি ক্লাবে যাওয়ার গুঞ্জনের কারণে সমর্থকদের মধ্যে শঙ্কা ছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তিনি সান্তিয়াগো পৌঁছান এবং ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন করার পথে এগিয়ে যান।

প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তিতে ভোজিনহাকে দলে নিচ্ছে কোলো-কোলো। পারফরম্যান্স সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকবে। সব আনুষ্ঠানিকতা শেষ হলে খুব শিগগিরই তাকে ক্লাবের জার্সিতে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হবে।

বিশ্বকাপে স্বপ্নের পারফরম্যান্সের পর এবার দক্ষিণ আমেরিকার অন্যতম সফল ক্লাবের হয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ভোজিনহা। আর তার আগমনেই স্পষ্ট হয়েছে—চিলির ফুটবল সমর্থকদের কাছে তিনি এখন শুধুই একজন গোলরক্ষক নন, বরং বিশ্বকাপের এক অনুপ্রেরণার নাম।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers