রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

খেলা

মেসির জোড়া গোলে মায়ামির জয়

ক্রীড়া ডেস্ক আগস্ট ৬, ২০২৬, ১১:২৩:৪২

97
  • সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের হতাশা কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরে প্রথম ম্যাচে গোল না পাওয়ায় ভক্তদের হতাশ করেছিলেন লিওনেল মেসি। তবে দ্বিতীয় ম্যাচেই চেনা ছন্দে ফিরলেন আর্জেন্টাইন তারকা। জোড়া গোল করে গড়েছেন নতুন রেকর্ড, পাশাপাশি ইন্টার মায়ামিকে এনে দিয়েছেন বড় জয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে মায়ামির নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটের পর খেলা সাময়িক বন্ধ হয়ে যায়। বিরতির সময় স্কোর ছিল ৪-২, পরে খেলা পুনরায় শুরু হলেও আর কোনো গোল হয়নি।

ম্যাচের প্রথমার্ধেই ইন্টার মায়ামি ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। দলের হয়ে মেসি দুটি গোল করেন, এছাড়া তেলাসকো সেগোভিয়া ও মিকায়েল দোস সান্তোস একটি করে গোল করেন। ম্যাচের ১১তম মিনিটে মায়ামির হয়ে প্রথম গোলটি করেন মেসি।

এর আগে অবশ্য মাত্র চতুর্থ মিনিটেই ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় লিগা এমএক্সের দল অ্যাতলেটিকো দে সান লুইস। পরে নোয়া অ্যালেনের বাঁ প্রান্তের পাস থেকে গোল করে সমতা ফেরান মেসি। বিশ্বকাপের পর ক্লাব ফুটবলে ফিরে এটাই ছিল ৩৯ বছর বয়সী এই তারকার প্রথম গোল।

২৬ মিনিটে সেগোভিয়া গোল করে ইন্টার মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। প্রথমার্ধের ৪৪তম মিনিটে আবারও অ্যালেনের বাঁ দিক থেকে দেওয়া পাস পেয়ে জালের মাঝামাঝি অবস্থানে বল নিয়ন্ত্রণ করেন মেসি।

এবার কয়েক কদম এগিয়ে গিয়ে শট নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। লিগস কাপে এটি তার ১৪তম গোল, যা তাকে প্রতিযোগিতাটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।

প্রথমার্ধে ইন্টার মায়ামির চতুর্থ গোলেও অবদান রাখেন মেসি। তার নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন মিকায়েল, ফলে প্রথমার্ধ শেষে মায়ামি ৪-১ ব্যবধানে এগিয়ে যায়। লিগস কাপে মেসির রেকর্ডটি হলো ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পরপরই।

শিরোপাধারী আর্জেন্টিনা এবার ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়। নকআউট পর্বে তারা ইংল্যান্ড, সুইজারল্যান্ড, মিশর ও কেপ ভার্দেকে হারিয়ে ফাইনালে ওঠে।

বিশ্বকাপে মোট ২১ গোল করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন মেসি, যার মধ্যে এবারের আসরে ছিল ৮ গোল। পরে ফ্রান্সের কিলিয়ান এমবাপে ১০ গোল করে ক্যারিয়ারে বিশ্বকাপে মোট ২২ গোলের মাইলফলক স্পর্শ করেন এবং টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জেতেন।

বিশ্বকাপের পর ইন্টার মায়ামির হয়ে মেসির প্রথম ম্যাচ ছিল গত ১ আগস্ট এমএলএসে কলম্বাস ক্রুর বিপক্ষে। সেই ম্যাচে তিনি বদলি হিসেবে নেমেছিলেন এবং ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers