রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক আগস্ট ১১, ২০২৬, ১১:১৬:৩৭

176
  • সংগৃহীত

সব হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। র‍্যাঙ্কিং ও বাছাইপর্বের সমীকরণে প্রয়োজনীয় অবস্থান নিশ্চিত হওয়ায় লাল-সবুজের প্রতিনিধিদের বিশ্বকাপযাত্রা এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত।

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের যৌথ আয়োজনে ২০২৭ সালে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। আয়োজক হিসেবে দুই দল আগেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। এবার তাদের সঙ্গে সরাসরি বিশ্বকাপ খেলার তালিকায় যুক্ত হলো বাংলাদেশ।

বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে বাংলাদেশের জন্য শেষ দিকে র‍্যাঙ্কিংয়ের হিসাবটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সাম্প্রতিক ফলাফল ও অন্যান্য দলের সমীকরণ মিলিয়ে শেষ পর্যন্ত সেই বাধা পেরিয়ে গেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে হারিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছে আফগানিস্তান। প্রতিপক্ষকে ৩ উইকেটে হারিয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে।

এবার নিয়ে টানা আরেকটি ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে বাংলাদেশকে। বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি ২০২৭ সালের আসরে আরও ভালো ফলের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলবে।

তবে কপাল পুড়েছে ওয়েস্ট ইন্ডিজের। দুইবারের বিশ্বকাপজয়ীদের আবারও বাছাইপর্ব খেলতে হবে। এ নিয়ে টানা তৃতীয়বার বাছাইপর্ব খেলবে তারা।

বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হওয়ার খবরটি দেশের ক্রিকেটপ্রেমীদের জন্যও স্বস্তির। এখন অপেক্ষা বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশের প্রতিপক্ষ, গ্রুপ ও ম্যাচসূচি চূড়ান্ত হওয়ার।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers