রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশে কামিন্স, হ্যাজলউড ও স্টার্ক

ক্রীড়া ডেস্ক আগস্ট ১২, ২০২৬, ১৪:২৬:৩৮

127
  • সংগৃহীত

ডারউইনের মারারা স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যেকার প্রথম টেস্ট। আগের দিন স্বাগতিকরা ঘোষণা করেছে এ ম্যাচের একাদশ। এরপর জানা গেল বাংলাদেশ টেস্ট দিয়ে এক বছরের বেশি সময় পর আবার একসঙ্গে মাঠে নামছেন অস্ট্রেলিয়ার ‘বিগ থ্রি’—প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। দলে ফিরেছেন স্পিনার নাথান লায়ন। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে সর্বশেষ অ্যাশেজের শেষ দুই টেস্টে খেলতে পারেননি এই অফ স্পিনার।

অনুমিতভাবেই দুই পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বাউ ওয়েবস্টারকে রেখে একাদশ সাজিয়েছে অজিরা। এদিকে ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গে থাকছেন ডারউইনের ঘরের ছেলে জেইক ওয়েদেরল্ড।

হ্যাজলউড ফেরায় দুর্ভাগ্যজনকভাবে একাদশের বাইরে থাকতে হচ্ছে বোল্যান্ডকে। গত বছর অক্টোবরের পর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি হ্যাজলউড। চোটের কারণে মিস করেছেন অ্যাশেজ।

ডারউইনে বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার শুরু এই টেস্ট দিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের ব্যস্ততম মৌসুম শুরু হচ্ছে। সামনের ১১ মাসে ২০টি টেস্ট খেলবে তারা, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে টেস্ট হবে ২১টি।

অস্ট্রেলিয়া একাদশ

জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers