বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা

ক্রীড়া ডেস্ক আগস্ট ১২, ২০২৬, ১৪:২৯:১৬

171
  • সংগৃহীত

আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেসের সঙ্গে ১০ বছরের সম্পর্ককে অবশেষে বিয়ের বন্ধনে রূপ দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার পর্তুগালের সমুদ্রতীরবর্তী অভিজাত রিসোর্ট ক্যাসকাইসে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

রোনালদোর জনসংযোগ সংস্থা ‘ব্রান্সউইক গ্রুপ’ খবরটি নিশ্চিত করেছে। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে আয়োজিত এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিল এই দম্পতির পাঁচ সন্তান। বিয়ের পর রোনালদো তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যৌথ হাতের একটি ছবি প্রকাশ করেন, যেখানে দৃশ্যমান দু'জনের এনগেজমেন্ট ও ওয়েডিং রিং। ক্যাপশনে শুধুই লেখা—'সি (হৃদয়চিহ্ন) জি'।

দুজনের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। রোনালদোর শহর মাদেইরায় গত শনিবার বিয়ে হতে পারে বলেও খবর ছড়িয়ে পড়েছিল। শেষ পর্যন্ত বিয়েটা হলো লিসবনের অদূরে ছোট্ট শহর কেসকাইসে।

তাদের সম্পর্কের শুরুটা ছিল রূপকথার মতো। ২০১৬ সালে মাদ্রিদের এক গুচি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত অবস্থায় রোনালদোর সঙ্গে প্রথম দেখা হয় জর্জিনার। প্রথম দেখাতেই প্রেম। ২০২৫ সালে 'ভোগ অ্যারাবিয়া'-কে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জিনা বলেছিলেন, ‘রোনালদোর সঙ্গে দেখা হতেই এক অদ্ভুত প্রশান্তি ও শক্তি পেয়েছিলাম। মনে হচ্ছিল, আমরা যেন একে অপরকে বহুকাল ধরে চিনি।’

সোশ্যাল মিডিয়ায় এই দুই তারকার যৌথ অনুসারীর সংখ্যা ৭৫ কোটিরও বেশি। মাঠের ফুটবল থেকে ফ্যাশন ব্র্যান্ড কিংবা বিলাসবহুল হোটেল ব্যবসা—সবখানেই নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই জুটি। নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘আই অ্যাম জর্জিনা’-তেও উঠে এসেছে তাঁদের যৌথ জীবনযাত্রার নানা মুহূর্ত।

রোনালদোর বড় সন্তানের নাম ক্রিশ্চিয়ানো জুনিয়র। ২০১০ সালে জন্ম নেওয়া ছেলেটির মায়ের নাম প্রকাশ করা হয়নি কখনোই। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে জমজ ছেলে ও মেয়ের বাবা হন এই তারকা। জর্জিনা ও রোনালদোর প্রথম সন্তান পৃথিবীর আলোয় আসে ২০১৭ সালের নভেম্বরে।

২০২১ সালে দ্বিতীয়বার গর্ভধারণের ঘোষণা দেন এই দম্পতি। সেবারও জমজ ছেলে ও মেয়ের জন্ম হয়, তবে ছেলেটি মারা যায় প্রসবের সময়ই। জর্জিনা নানা সময়েই বলেছেন, পরিবার ও সন্তানরাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বর্তমানে সৌদি ক্লাব আল নাসরে খেলা ৪১ বছর বয়সী এই পাঁচবারের ব্যালটে ডি'অরজয়ী ফরোয়ার্ড পর্তুগালের হয়ে খেলছেন আন্তর্জাতিক স্তরেও। মাঠের ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়া সিআরসেভেনের ব্যক্তিগত জীবনে এবার যুক্ত হলো এক নতুন অধ্যায়।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers