শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়া সেঞ্চুরি তানজিদের

নিউজজি ডেস্ক আগস্ট ১৪, ২০২৬, ১১:২৫:০৭

158
  • সংগৃহীত

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ পেয়েই দারুণ খেলছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই তানজিদ হাসান সেঞ্চুরি পেয়ে গেলেন। ৬৪তম ওভারে ১৮৮ বলে ৮ চার ও ১ ছয়ে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার কোনো বাংলাদেশি ব্যাটার টেস্টে সেঞ্চুরি করলেন।

শুক্রবার অজি অফ স্পিনার ন্যাথান লায়নের বলে সিঙ্গেল নিয়ে শতক পূর্ণ করেন তানজিদ, ১৮৮ বলে। এটি তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের প্রথম টেস্ট সেঞ্চুরিও এটি। প্রথম দিনের ৬৭ বলে অপরাজিত ৩২ রান নিয়ে খেলতে নেমেছিলেন তিনি।

১ উইকেটে ৯৬ রানে শুক্রবার ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমেছিল বাংলাদেশ। ১৯৮ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় উইকেটে তানজিদ ও মুমিনুল হকের ১০২ রানের জুটিতে শক্ত জবাব দিয়েছে তারা। মুমিনুল ৪৯ রানে থামেন। আর ১০২ বলে পঞ্চাশ ছোঁন তানজিদ। সে ইনিংসকে তিনি সেঞ্চুরি রুপ দেন ১৮৮ বলে। শেষ পর্যন্ত এ ব্যাটার ১০১ রানে থামেন লায়নের বলে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে।

গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে অভিষেক। এরপর এবার ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই প্রথম সেঞ্চুরি। তবে ৪০টি ওয়ানডে আর ৫৩টি টি–টুয়েন্টি খেলে ফেলায় তানজিদকে পরিচয় করিয়ে দিতে খুব বেশি কিছু বলার দরকার পড়ে না। ৫৩টি টি–টুয়েন্টিতেই ১৩টি ফিফটি। ওয়ানডেতে ৯ ফিফটির সঙ্গে তো সেঞ্চুরিও আছে একটি।

দেখার বাকি ছিল টেস্ট ক্রিকেটে তিনি কেমন করেন। ডারউইনের সবুজ উইকেটে প্যাট কামিন্স–জস হ্যাজলউড–ওয়েবস্টারদের সামলে ১৮৮ বলে তিন অঙ্কে পৌঁছে সেটাও জানিয়ে দিলেন বাঁহাতি এই ওপেনার।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers