শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

‘বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে, হয়তো কারও কল্পনাতেও ছিল না’

ক্রীড়া ডেস্ক আগস্ট ১৪, ২০২৬, ১৩:১৯:৪০

100
  • সংগৃহীত

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। তবে স্বাগতিকদের বিপক্ষে টাইগাররা কতদিন টিকতে পারবে এ প্রশ্ন ছিল অনেকের। কেউ কেউ বলেই দিয়েছেন- তিন দিনেই শেষ হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশের মধ্যেকার টেস্ট। কিন্তু মাঠের ক্রিকেটে ঠিকই দাপট দেখাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানে অলআউট করে এরইমধ্যে বড় লিডের পথে তারা।

ব্যাটে-বলে দুর্দান্ত খেলা এই বাংলাদেশই সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল। শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসে তো ৫৪ রানেই অলআউট হয়েছিল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের সেই বিপর্যয় থেকে প্রথম টেস্টে যেভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, সেটাকে অবিশ্বাস্য হিসেবে উল্লেখ করেছেন ভারতের সাবেক স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে অশ্বিন লিখেছেন, ‘ডারউইনে বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে, সেটা হয়তো কারও কল্পনাতেও ছিল না। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়া থেকে টেস্টের প্রথম দুই দিনেই দাপট দেখানো, এটা সত্যিই অবিশ্বাস্য প্রত্যাবর্তন। টেস্ট ক্রিকেট এভাবেই বেঁচে থাকুক।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩১৬ রান। লিড টাইগারদের ১১৮ রানের।  উইকেটে আছেন মেহেদী হাসান মিরাজ (৬) ও হাসান মাহমুদ (৪)। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছেন তানজিদ তামিম।  তিনি ১০১ রানে ফেরেন।

নিউজজি/সিআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers