মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

খেলা

শান্ত-মিরাজের ব্যাটে বাংলাদেশের দাপট

ক্রীড়া ডেস্ক আগস্ট ১৪, ২০২৬, ১৫:২৯:৩৯

195
  • শান্ত-মিরাজের ব্যাটে বাংলাদেশের দাপট

ডারউইন টেস্টের দ্বিতীয় ব্যাট হাতে জ্বলে ওঠেন তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার পেসারদের সামলে এগিয়ে যান। স্পিনেও খেলেন দারুণ। শেষ পর্যন্ত তিনি দেখা পেয়ে যায় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির। এদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও খেলেন দুর্দান্ত। সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। তবে না পারলেও দলকে দারুণ জায়গায় রেখে ফেরেন। তার দেখান পথ ধরে আপাতত ছুটছেন মেহেদী হাসান মিরাজ। তাদের নৈপু্ণ্যে চলতি টেস্টের দ্বিতীয় দিনেও দাপট ধরে রেখেছে বাংলাদেশ। এরইমধ্যে টাইগারদের লিড ১৫৩ রানের।   

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। মিরাজ ৩২ ও হাসান মাহামুদ ১৩ রানে অপরাজিত রয়েছেন। এরআগে তানজিদ ১০১ ও শান্ত ৮৪ রানে ফেরেন।

শুক্রবার দারুণ খেলে বাংলাদেশ। তবে দলীয় স্কোর তিনশ পার হওয়ার পরপর ছোট্ট একটা ধস নামে।  ৩০৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে দলটি। তবে  মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ অপ্রতিরোধ্য হয়ে উঠলেন। দুজন মিলেই দিন শেষ করেছেন।

বাংলাদেশের প্রথম ইনিংসে ৮০ ওভার শেষে নতুন বল হাতে পেয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশকে ব্যাকফুটে ফেলেছিল। ১১ রানে বাংলাদেশ তিন উইকেট হারায়। তবে হাসান মাহমুদ একমাত্র অবশিষ্ট স্বীকৃত ব্যাটার মেহেদী হাসান মিরাজকে দারুণ সঙ্গ দিচ্ছেন। ইতোমধ্যে লিড দেড়শ ছাড়িয়েছে। দ্বিতীয় দিনের খেলা শেষে তাদের লিড ১৫৩ রানের।

২য় দিন তানজিদ ও মুমিনুল হকের ১০২ রানের জুটিতে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। মুমিনুল ৪৯ রানে আউট হওয়ার পর শান্ত ও তানজিদ দলকে এগিয়ে দেন। ১৮৮ বলে চমৎকার সেঞ্চুরির পরপর তানজিদ মাঠ ছাড়লেও বাংলাদেশ বড় লিড নেওয়ার আভাস দিচ্ছিল। শান্ত ছিলেন সেঞ্চুরির কাছে। কিন্তু ৮৪-তে অধিনায়কের আউটের পর বিস্ময়করভাবে বড় ধাক্কা খায় সফরকারীরা।

৩ উইকেটে ২৯৭ রান করা বাংলাদেশ ৩০৮ রানে ৬ উইকেট হারায়। নতুন বলে ১১ রানে তাদের তিন ব্যাটারের পতন হয়। ক্রিজে একমাত্র স্বীকৃত ব্যাটার মিরাজ ও হাসান ১৪৭ বলে ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে লিড বাড়িয়ে নিচ্ছেন।

এই জুটির আগে নতুন বল হাতে নেয়ার দ্বিতীয় ওভারে জশ হ্যাজলউড শান্তকে স্টিভ স্মিথের ক্যাচ বানান। অজি পেসারের এক্সট্রা বাউন্সে বল তার ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে ধরা পড়ে। ১২৬ বলে ৭ চার ও ১ ছয়ে ইনিংস সাজানো ছিল অধিনায়কের ১৬ রানের আক্ষেপে ভাসানো ইনিংস। লিটন দাস ডাক মারেন। দলীয় স্কোর তিনশ পার হওয়ার পর মুশফিকের সঙ্গ ছেড়ে প্যাভিলিয়নে এই উইকেটকিপার ব্যাটার। স্টার্কের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন লিটন। কিন্তু বল থিক এজ হয়ে ফের স্মিথের হাতে পড়ে। মুশফিক সেট হওয়ার আভাস দিলেও ফিরতে হয়। ৫৫ বলে ৩৬ রান করে প্যাট কামিন্সের শিকার হন তিনি। এবারও স্মিথের হাতে পড়ে বল।

৩০৮ রানে ষষ্ঠ উইকেট পড়ার পর ক্রিজে একজোট হন হাসান ও মিরাজ। তারা দাঁড়িয়ে যান। শেষ পর্যন্ত সফল তারা। প্রায় ২৫ ওভার পর্যন্ত ব্যাট করলেন দুজনে। ৭৩ বলে ৩২ রানে মিরাজ ও ৭৬ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন হাসান। তার এমন প্রাচীর গড়া ইনিংসে বাংলাদেশ আরও বড় লিড নেয়ার আশা করছে।

 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ:  ৩৫১/৬ (মিরাজ ৩২*, হাসান ১৩*; তানজিদ ১০১, শান্ত ৮৪; স্টার্ক ২/৬৮, হ্যাজলউড ২/৬৮)

অস্ট্রেলিয়া:  ১৯৮ (স্মিথ ৭১, হাসান ৬/৫৫);

 

বাংলাদেশের লিড ১৫৩ রান।

* দ্বিতীয় দিন শেষে

 

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers