শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি শেষ

ক্রীড়া ডেস্ক আগস্ট ১৮, ২০২৬, ১৩:১১:৪৫

172
  • সংগৃহীত

সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে অন্যরকম বার্তা দিয়েছে বাংলাদেশ।  এদিকে টাইগারদের কাছে হারে তীব্র সমালোচনা চলছে অজিদের নিয়ে। তাই ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড পরিবর্তন করেছে।  বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড। পাশাপাশি বাংলাদেশ দল নিয়ে অস্ট্রেলিয়ান সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহও বেশ বেড়েছে। সে জন্যই দ্বিতীয় টেস্টে প্রথম দিনের সব সাধারণ টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।

আগামী শনিবার ম্যাকাইয়ে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যেকার  সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এই টেস্টে প্রথম দিনের টিকিট বিক্রি নিয়ে বলা হয়েছে, ‘এনআরএমএ ইনস্যুরেন্স ম্যাকাই টেস্টে প্রথম দিনের সাধারণ টিকিট সব বিক্রি হয়ে গেছে।’

ম্যাকাই হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। এই প্রথমবার এখানে কোনো আন্তর্জাতিক পুরুষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, আগস্ট মাসে সাধারণত অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট খেলা না হলেও উত্তরাঞ্চলে আয়োজিত এই সিরিজটি নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক সমর্থকদের আগ্রহ অপ্রত্যাশিত এবং দারুণ প্রশংসনীয়।

কুইন্সল্যান্ড সরকার এবং ম্যাকাইয়ের স্থানীয় কাউন্সিল জানিয়েছে, এই ম্যাচকে কেন্দ্র করে আঞ্চলিক পর্যটনশিল্প এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজজি/সিআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers