শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক আগস্ট ১৮, ২০২৬, ১৩:১৬:৪৮

85
  • সংগৃহীত

অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। সিডনির একটি আদালত তাকে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে। পাশাপাশি তার গাড়িতে ১২ মাসের জন্য ইন্টারলক ডিভাইস বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি বছরের ইস্টার উইকেন্ডে সিডনির পূর্বাঞ্চলে পুলিশের র‌্যান্ডম ব্রেথ টেস্টের মুখে পড়েন ওয়ার্নার। পুলিশি পরীক্ষায় তার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪, যা নিউ সাউথ ওয়েলসের আইনগত সীমার দ্বিগুণেরও বেশি। অভিযোগ অনুযায়ী, ব্রেথ টেস্টের জায়গাটি দেখতে পেয়ে ওয়ার্নার গাড়ি থামিয়ে এক নারী যাত্রীর সঙ্গে আসন বদলের চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাকে চালকের আসনে শনাক্ত করে।

আদালতে ওয়ার্নার নিজের দোষ স্বীকার করেন। এর আগে তার আইনজীবী জানিয়েছিলেন, সেদিন বন্ধুর বাসায় তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন ওয়ার্নার এবং এরপর গাড়ি চালানোর সিদ্ধান্তটিকে তিনি ভুল ও দায়িত্বজ্ঞানহীন বলে স্বীকার করেছেন।

বিচারক ক্লেয়ার ফারনান বলেন, ওয়ার্নার পুনরায় এমন অপরাধ করার সম্ভাবনা কম হলেও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিপদ অত্যন্ত গুরুতর। গাড়িতে শিশু থাকায় ঘটনাটিকে আরও গুরুতর হিসেবেও বিবেচনা করা হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, গাড়িতে বসানো ইন্টারলক ডিভাইস অ্যালকোহলের উপস্থিতি শনাক্ত করলে ইঞ্জিন চালু হতে দেবে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্নার এই ঘটনার জন্য দায় স্বীকার করে আদালতের শাস্তির মুখোমুখি হয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নার বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন এবং বিগ ব্যাশ লিগের দল সিডনি থান্ডারের অধিনায়কও। মজার বিষয়, সিডনি থান্ডারসহ নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট দলগুলো মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণার সঙ্গেও যুক্ত।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers