শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

বার্সেলোনায় পৌঁছেই রদ্রি বললেন, ‘সব কিছু জিততে চাই’

ক্রীড়া ডেস্ক আগস্ট ১৮, ২০২৬, ১৩:৩৬:২৮

141
  • সংগৃহীত

এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ক্যারিয়ারে নতুন ঠিকানা বার্সেলোনায় পৌঁছে গেছেন রদ্রি। এরপরেই বিশ্বকাপ জয়ী স্প্যানিশ তারকা জানিয়ে দিলেন লক্ষ্যও।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ৭৬.৫ মিলিয়ন ইউরোতে ম্যান সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেবেন রদ্রি। আনুষ্ঠানিক চুক্তি সাক্ষরের আগে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করাতে এরই মধ্যে কাতালান ক্লাবটিতে চলে গেছেন ৩০ বছর বয়সী মিডফিল্ডার।

বার্সেলোনায় পা রাখার পর বিমানবন্দরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হতে হয় রদ্রির। যেখানে তিনি জানান, স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিতে যোগ দেওয়া তার জন্য স্বপ্নের মতো ব্যাপার, ‘আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। গত কয়েকটা দিন বেশ উত্তেজনার মধ্য দিয়ে গেছে, তবে সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ায় আমি স্বস্তি বোধ করছি। বার্সেলোনার হয়ে খেলা আমার কাছে একটি স্বপ্ন পূরণের মতো।’

তিনি আরও বলেন, ‘জাতীয় দলের সুবাদে যাদের (বার্সেলোনার) বেশিরভাগকেই আমি আগে থেকেই চিনি, তাদের সাথে ড্রেসিং রুম ভাগ করে নেওয়ার জন্য আমি ভীষণ উদগ্রীব হয়ে আছি। এখন কঠোর পরিশ্রম করার ও নিজের সেরাটা দেওয়ার সময়।’

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগসহ সম্ভাব্য সব কিছু জেতার জন্য লড়বেন বলে জানিয়েছেন রদ্রি, ‘আমরা চ্যাম্পিয়নস লিগের জন্য লড়ব। আমাদের সামনে যা যা আসবে, তার সবকিছুর জন্য আমরা লড়ব।’

সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবারই বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর করবেন ২০২৬ ফিফা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকা। আর পরদিনই তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেওয়ার ইচ্ছা বার্সেলোনার।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers